News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট প্রচারে কর্ণাটক গেলেন উপমুখ্যমন্ত্রী
Image

ভোট প্রচারে কর্ণাটক গেলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে ৷৷ বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশ পাওয়ামাত্র আগরতলা থেকে উড়ে গেলেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ৷ কর্ণাটকে নির্বাচনী প্রচারে যীষ্ণু দেববর্মণকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে৷ রাজ্য প্রশাসন এবংপার্টির বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, শনিবার দুপুরে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সরাসরি উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণকে ফোন করেন৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বার্তালাপ হয়৷ এর পরেই তিনি সচিবালয় থেকে সরাসরি বিমানবন্দরে চলে যান৷ জানা গেছে, কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপি’র জাতীয় নেতৃত্ব যীষ্ণু দেববর্মণকে বিশেষ দায়িত্ব দিতে চাইছে৷ রবিবার থেকে বেঙ্গালুরুতে নির্র্বচনী প্রচারাভিযান শুরু করবেন যীষ্ণু দেববর্মণ৷ কর্ণাটকে বেশ কিছু এলাকায় যীষ্ণু দেববর্মণকে প্রচারে পাঠানো হবে বলে পার্টি সূত্রে জানা গেছে৷ চারটি সভায় তিনি ভাষণ দেবেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ঠিক কতদিন কর্ণাটকে থাকবেন তা এখনও স্পষ্ট নয়৷ তবে সচিবালয়ের সূত্রে জানা গেছে, কার্যালয় থেকে বের হওয়ার আগে তিনি তাঁর অধীনস্থ বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে বৈঠক করেছেন৷ তবে চার দিনের আগে তিনি রাজ্যে ফিরে আসতে পারবেন না বলেই আধিকারিকদের ধারণা৷ এক্ষেত্রে এই চারদিনের যাবতীয় কাজকর্ম তিনি গুছিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top