News Flash

  • Home
  • Uncategorized
  • শরিকি বিবাদে উত্তপ্ত করবুক, পথ অবরোধ আইপিএফটির, শ্লোগান উঠল তিপ্রাল্যান্ডেরও
Image

শরিকি বিবাদে উত্তপ্ত করবুক, পথ অবরোধ আইপিএফটির, শ্লোগান উঠল তিপ্রাল্যান্ডেরও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ শরিকি বিবাদে উত্তপ্ত হয়ে রয়েছে করবুক মহকুমা৷ বিজেপি’র বিরুদ্ধে গুচ্ছ অভিযোগে শনিবার করবুকে সকাল

শনিবার করবুকে সড়ক অবরোধ করেছেন আইপিএফটির কর্মী সমর্থকরা৷ ছবি নিজস্ব৷

থেকে বিকাল পর্যন্ত রাস্তা অবরোধ করেছে আইপিএফটি৷ এদিন বিজেপি’র চিন্তা বাডিয়ে অবরোধস্থলে বিক্ষুব্ধরা বারবার তিপ্রাল্যান্ডের শ্লোগান দিচ্ছিলেন৷ আইপিএফটি’র দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে তাঁরা বিকাল চারটে নাগাদ অবরোধ প্রত্যাহার করেন৷ কিন্তু, শরিকি বিবাদ থেমে থাকবে না, তার ইঙ্গিতও তাঁরা দিয়েছেন৷

এদিকে, করবুকে অবরোধের জেরে গর্জিতেও আইপিএফটি কর্মীরা অবরোধ করেন৷ ফলে, অবরোধের মুখে পড়েছিলেন পর্যটন মন্ত্রী প্রণয়জিৎ সিংহ রায়৷ পর্যটন মন্ত্রীর এসকর্ট অবরোধকারীদের সরে যাওয়ার অনুরোধ জানানো সত্বেও তাঁরা তাতে রাজী হননি৷ ফলে, বাধ্য হয়ে পর্যটন মন্ত্রী অন্য পথে চলে যান৷

গত সোমবার থেকে করবুকে ঝামেলা শুরু হয়৷ করবুক বিধায়ক বুর্বুমোহন ত্রিপুরার উপর আইপিএফটি কর্মীদের আক্রমনের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়৷ দুই আইপিএফটি কর্মী লুচন রিয়াং এবং স্বপন দেববর্মাকে পুলিশ গ্রেপ্তারও করেছে৷ তাতে, আইপিএফটি প্রচন্ড ক্ষুব্ধ হয়৷ স্থানীয় সূত্রে খবর, করবুকে বিজেপি দলও দুইভাগে ভাগ হয়ে গিয়েছে৷ একাংশ বিজেপি নেতা কর্মী আইপিএফটিকে মদত দিয়ে চলেছেন৷ শনিবার রাস্তা অবরোধ এবং থানা ঘেরাও করা হবে বলে গতকালই আইপিএফটি’র পক্ষ থেকে হুশিয়ারী দেওয়া হয়েছিল৷

এদিন সকালে ৮টা থেকেই করবুক বাজার চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করে আইপিএফটি৷  তাঁদের দাবি, বিধায়ক নিগ্রহের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, ধৃত দুইজনকে বিনা শর্তে মুক্তি, স্থানীয় বিধায়কের উপস্থিতিতে ঘটনার মীমাংশা হোক এবং এসডিপিও মনিময় চাকমাকে চাকুরী থেকে বরখাস্ত করতে হবে৷ পাশাপাশি বিজেপি নেতা কমল দেওয়ানকে গ্রেপ্তার করতে হবে বলে দাবিতে অবরোধ আন্দোলন শুরু করে আইপিএফটি৷

অবরোধের খবর পেয়ে ছুটে যান গোমতী জেলা পুলিশ সুপার আর রেড্ডি, এসডিপিও অমরপুর, অম্পি, টিএসআর ৫ম ব্যাটিলিয়ানের কমাডেন্ট গমনজয় রিয়াং সহ বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী৷ অবরোধস্থলে জলকামানও নিয়ে রাখা হয়েছিল৷

এদিনের অবরোধ আন্দোলনে আইপিএফটি’র বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব অংশ নেন৷ আইপিএফটি সহ-সভাপতি অনন্ত দেববর্মা, দলের মহিলা সেলের সম্পাদিকা স্বপ্ণা দেববর্মা, বীর বাহাদুর জমাতিয়া সহ একঝাঁক আইপিএফটি নেতা অবরোধস্থলে এদিন ছুটে গিয়েছেন৷ এছাড়াও বিভিন্ন স্থান থেকে আইপিএফটি সমর্থকরা এদিন অবরোধ আন্দোলনে যোগ দিয়েছেন৷ এদিনের অবরোধ কর্মসূচীতে পাঁচ শতাধিক দলীয় কর্মী ও সমর্থক অংশ নিয়েছেন বলে দাবি আইপিএফটি’র৷ অবরোধ সকাল আটটা থেকে শুরু হয়ে প্রত্যাহার হয় বিকাল সাড়ে চারটা নাগাদ৷ দীর্ঘ আট ঘন্টা এই রাস্তা দিয়ে কোন যানবাহন এমনকি পথচারিরাও যাতায়াত করতে পারেননি৷

এদিকে, অবরোধ প্রত্যাহার করার জন্য গোমতী জেলা পুলিশ সুপার বারবার অবরোধকারীদের সাথে কথা বলা চেষ্টা করেন৷ শেষে করবুক থানায় অবরোধকারীদের এক প্রতিনিধিদল পুলিশ প্রশাসনের সাথে আলোচনায় বসেন৷ তাতে, স্থির হয়, আইপিএফটি’র দাবিগুলি বিবেচনা করে দেখা হবে৷

পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার হলেও, অবরোধ চলাকালীন ভাষণে আইপিএফটি মহিলার সেলের সম্পাদিকার সাফ কথা, বিজেপিকে আরও নয় মাস সময় দিতে চাই৷ এই সময়ের মধ্যেই তাঁদের দাবিদাওয়া মেনে নেওয়া না হলে জোট ভেঙ্গে বেরিয়ে আসার বিষয়ে চিন্তাভাবনা করবে আইপিএফটি৷ তাতে, স্পষ্ট বোঝা যাচ্ছে, লোকসভা নির্বাচনে একটি আসন আইপিএফটিকে না দিলে শরিকি বিবাদ আরও বাড়বে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top