নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ মে৷৷ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যের খবরের ভিত্তিতে খোয়াই মহকুমা আইনসেবা কমিটির সদস্যদের তৎপরতায় খোয়াই প্রশাসন রুখে দিল এক নাবালিকার বিয়ে৷ নাবালিকাকে উদ্ধার করল প্রশাসন৷ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য জয়তী ভট্টাচার্য্যের খবরের ভিত্তিতে খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি রমাংশু শেখর ভট্টাচার্য্য, ডিসিএম স্বপনজিৎ সরকার, পিএলভি মানষি ভট্টাচার্য্য, গোপা চক্রবর্তী এবং চাম্পাহাওড় থানার পুলিশের সহযোগিতায় খোয়াই আশারামবাড়ীতে এক নাবালিকার বিয়ে রুখে দেওয়া সম্ভব হয়৷ জানা যায়, আশারামবাড়ীতে এক নাবালিকার বিয়ে রুখে দেওয়া সম্ভব হয়৷ জানা যায়, আশারামবাড়ী নিবাসী দিলিপ তেলেঙ্গা ও মা ফুলন তেলেঙ্গার ছোট মেয়ে সে৷ চার বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছোট৷ বর্তমানে মেয়েটি আশারামবাড়ী সুকলে নবম শ্রেণীতে পাঠরত৷ পিতা দিলিপ তেলেঙ্গা পেশায় কৃষক৷ অভাবের সংসার৷ কিন্তু নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া যেখানে আইনত বিরুদ্ধ সেখানে অবৈজ্ঞানিকভাবে বিয়ে দেওয়ার এই কৌশলে জল ঢালল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, পিএলভি ও প্রশাসনের কর্তারা৷ বলিষ্ঠ উদ্যোগে একটি নিষ্পাপ মেয়ের জীবন হয়তো এযাত্রায় রক্ষা পেয়ে গেল৷ মানুষ যদি সচেতন থাকে তবে আগামী দিনে পিএলভিদের সহযোগিতায় এধরনের আইন বিরুদ্ধে কাজ রুখে দেওয়া সম্ভবপর হবে বলেই মনে করছেন পিএলভিরা৷ জানা যায়, পাত্র ছিল স্থানীয় বর্মন তেলেঙ্গা, পিতা সুধন্য তেলেঙ্গা৷ আশারামবাড়ী সুকল সংলগ্ণ এলাকায় পাত্রের বাড়ি৷

চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তৎপরতায় খোয়াইয়ে ভাঙল নাবালিকার বিয়ে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















