News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি রাজ্যে একদলীয় শাসন কায়েমের উদ্দেশ্যেই সন্ত্রাস জারি রেখেছে ঃ সিপিএম
Image

বিজেপি রাজ্যে একদলীয় শাসন কায়েমের উদ্দেশ্যেই সন্ত্রাস জারি রেখেছে ঃ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস জারি রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম৷ দলের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, শাসক দল বিজেপি রাজ্যে একদলীয় শাসন কায়েমের উদ্দেশ্যেই ধারাবাহিক সন্ত্রাস জারি রেখেছে৷ জিরানীয়া মহকুমায় বিভিন্ন স্থানে গেরুয়াবাহিনীর দুর্বৃত্তরা গণতন্ত্র, সাংবিধানিক ও মৌলিক আধিকারের উপর মারাত্মক আঘাত সংগঠিত করেছে৷ জনসাধারণের জীবন মান সম্পত্তির হিন্দুমাত্রও নিরাপত্তা নেই৷ একের পর এক আক্রমনে জিরানীয়া  মহকুমা এলাকার মানুষ নিরাপত্তাহীনতার সম্মুখীন৷ শান্তি-সম্প্রীতি ও সুস্থিতিরক্ষায় সরকার এবং শাসক দল সম্পূর্ণ বিরাজ করছে৷ মানুষ আতঙ্কে দিন যাপন করছেন৷

গত ৩রা মে রাতে জিরানীয়া মহকুমা অধীন চম্পকনগরে শাসক দলের বিজেপি দুর্বৃত্তরা পর পর ২টি পেট্রোল বোমা মারে৷ এতে গোটা এলাকা জুড়ে ভীষণ আতঙ্ক ও ত্রাসের সৃষ্টি করে৷ পরিবারের ছেলে মেয়ে মহিলাসহ সকলেই আতঙ্কগ্রস্থ হয়ে পরেন৷ নিরাপত্তাহীনতায় সকলেই আতঙ্কিত৷ এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ পেট্রোল বোমা মারার ঘটনায় পরিবারের লোকজন কোন রকমে প্রানে বেঁচে যান৷

গত ৩০ এপ্রিল জিরানীয়াতে ব্যবসায়ী শিবু সাহার উপর আক্রমণ হয়৷ উনাকে ভীষন মারধোর করা হয় এবং হুমকি দেয়৷

গত ২রা মে জিরানীয়ার কালীমুড়াতে রণজিৎ (মনোয়া) বাসঘরের বাড়ীতে দুর্বৃত্তরা হামলা সংগঠিত করে৷ প্রচুর বোতল (মদের) ও ঢিল মারা হয়৷ বাড়ীর গেইট ভাঙ্গার চেষ্টা করে৷ বাড়ীর ঘরের ক্ষতি হয়েছে আক্রমণের ঘটনায় এলাকায় আতঙ্কের ও ত্রাসের সৃষ্টি হয়েছে৷

সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি এহেন সন্ত্রাস, দৈহিক আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ পার্টি সন্ত্রাস বন্ধে রাজ্য সরকার ও শাসক দলের নেতৃত্বদের কার্যকারী উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছে৷ পার্টি সন্ত্রাস ও হামলার ঘটনায় যুক্ত দুর্বৃত্তদের গ্রেপ্তারের পুলিশ প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা নিতে দাবী জানাচ্ছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top