News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশংসার ছলে দলের ভিত দূর্বল করা হতে পারে, সতর্ক করলেন দেওধর, জনগণের প্রতি বিজেপি কর্মীদের দায়বদ্ধতা বেড়ে গেছে, যুব সম্মেলনে বললেন পুনম
Image

প্রশংসার ছলে দলের ভিত দূর্বল করা হতে পারে, সতর্ক করলেন দেওধর, জনগণের প্রতি বিজেপি কর্মীদের দায়বদ্ধতা বেড়ে গেছে, যুব সম্মেলনে বললেন পুনম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ বেনোজল ঢুকছে৷ তাই সময় থাকতেই দলীয় কর্মী সমর্থকদের সতর্ক করলেন বিজেপি প্রাক্তন রাজ্য প্রভারি তথা

শুক্রবার আগরতলায় বিজেপি যুব মোর্চার সম্মেলনে সুনীল দেওধর এবং পুণম মহাজন৷ ছবি নিজস্ব৷

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুনীল দেওধর৷ তাঁর কথায়, এখন অনেকেই দলের প্রশংসায় মুখর৷ কিন্তু, এমনও হতে পারে প্রশংসার ছলে দলের শিকর কেঁটে ফেলছেন৷ তাঁর সাফ কথা, ওঁদের থেকে সর্তক থাকুন এবং আদর্শের শিক্ষা দিন৷ সাথে যোগ করেন, নিজের আচরণ দিয়ে বোঝাবেন সমাজের জন্য কিছু করতে চাইছেন, ভাষণ দিয়ে নয়৷

শুক্রবার এনএসআরসিসি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুনীল দেওধর দলের সকল অংশের নেতা, কর্মী ও সমর্থকদের দলীয় নীতি অনুসরণের জন্য উদ্বুদ্ধ করেন৷ তাঁর কথায়, সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে৷ দীর্ঘ ২৫ বছরের বাম জমানার অবসানের পর রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে৷ তাই সিপিএম থেকে যারা আসছেন তাদেরকেও সাথে রাখতে হবে৷ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই দায়িত্ব ঝেড়ে ফেললে চলবে না৷ তা মনে করিয়ে দিয়ে সুনীল দেওধরের বক্তব্য, যদি মুখ্যমন্ত্রী ১৮ ঘন্টা এবং অন্যান্য মন্ত্রীরা ১৫ ঘন্টা ধরে কাজ করতে পারেন, তাহলে সমস্ত নেতা কর্মীদেরও দলকে আরো শক্তিশালী করতে সময় দিতে হবে৷ তিনি যুব কর্মীদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ণ করতে বলেন, কেন রাজনীতিতে এসেছেন তা ভেবে দেখুন৷ অর্থ উপার্জনের জন্যই দলে যোগ দেওয়া, এমন চিন্তাধারা বাদ দিয়ে চলুন৷ তাঁর আবেদন, রাজনৈতিক মূল্যবোধ নিয়ে বাস্তবক্ষেত্রে সমাজের জন্য কাজ করুন৷

সুনীল দেওধরের কথায়, বিরোধীদল হিসেবে কাজ করা খুবই সহজ৷ যখন যেমন খুশি  আন্দোলন করা যায়৷ শুধু তাই নয়, যেমন খুশি ভাষণও দেওয়া যায়৷ কিন্তু, শাসকদলের অঙ্গ হিসেবে সেই কাজ ততটা সহজ নয় বলে দাবি দেওধরের৷ তাঁর মতে, আমাদের কাজ ভাষণ দেওয়া নয়৷ তাই নিজের আচরণ দিয়ে বোঝাবেন সমাজের জন্য কিছু করতে চাইছেন, তা ভাষণ দিয়ে নয়৷

রাজ্যের বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়েও যুব কর্মী এবং দলের সকল অংশের নেতাকর্মীদের এদিন সতর্ক করেছেন সুনীল দেওধর৷ তিনি বিদ্রুপ করে বলেন, নির্বাচনের আগে কংগ্রেস, সিপিএম, আইএনপিটি এবং আইপিএফটি থেকে মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন৷ কিন্তু ক্ষমতা দখলের পর বৃহৎ আকারে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন৷ অনেকেই নতুন সরকারের প্রশংসায় মুখর হচ্ছেন৷ দেওধরের কথায়, প্রশংসক নিঃসন্দেহে ভালো মানুষ হতে পারেন৷ কিন্তু, এমন হতে পারে প্রশংসার ছলে দলের শিকর কেঁটে ফেলছেন৷ তাতে এ রাজ্যে দল দুর্বল হয়ে পড়বে৷ তাঁর পরামর্শ, এ রাজ্যে দলের ভাবমূর্তি কোনও ভাবেই কালিমালিপ্ত হতে দেওয়া যাবে না৷ সেদিকে সকলকেই নজর রাখতে হবে৷ দলকে আরো মজবুত করার পাশাপাশি দলের গরিমা আরও বাড়াতে হবে৷ তিনি আরও পরামর্শ দিয়ে বলেন, সকলকে জনতার সেবক হতে হবে৷ কারণ, আগামী ৫ বছর বিজেপিকে এ রাজ্যে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে৷ তিনি দলের সকলকে মনে করিয়ে দেন, জনতা আপনাদের ক্ষমতা স্থায়ী ভাবে দেননি৷

সরকার ক্ষমতায় আসার পর জনগণের প্রতি বিজেপি কর্মীদের দায়বদ্ধতা বেড়ে গেছে বলে অভিমত ব্যক্ত করেছেন বিজেপির যুবমোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন৷

সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে পুনম মহাজন বলেন, ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে৷ সরকারের প্রতি সাধারণ মানুষের আশা-আকাঙ্কা রয়েছে৷ ফলে দলের প্রত্যেক কার্যকর্তাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷ নির্বাচিত জনপ্রতিনিধি কিংবা মন্ত্রীদেরই কেবল দায়িত্ব রয়েছে এমনটা নয়৷ দায়িত্ব পালন করতে হবে প্রত্যেক কার্যকর্তাকে৷

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রকল্প নিয়েছে৷ জনকল্যাণমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাতে হবে৷ কীভাবে এসবের সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য সক্রিয় ভূমিকা নিতে হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে দেশের মর্যাদা বৃদ্ধি করেছেন৷ সমগ্র বিশ্বে এখন ভারতের জয় জয়কার৷ কিন্তু দেশ গড়ার কাজে প্রত্যেক কর্মীর অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top