News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণে বিতর্ক, অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত একাংশের
Image

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণে বিতর্ক, অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত একাংশের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.) : সবার হাতে পুরস্কার দেবেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ | ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করছেন পুরস্কার প্রাপকদের একাংশ | জানা গেছে, ৬০ জনের বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপক অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান । তার আগে গতকাল সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে চূড়ান্ত মহড়ার সময় পুরস্কারপ্রাপকরা জানতে পারেন যে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুষ্ঠানে মাত্র একঘন্টা থাকবেন এবং সেজন্য ১১ জনের হাতে পুরস্কার প্রদান করবেন। এ কথা জানার পর বাকি ১২৯ জন পুরস্কার প্রাপক খুবই হতাশ। তাঁদের মধ্যে ৬০ জনের বেশি প্রতিবাদ হিসেবে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবার একাধিক পুরস্কারে নাম ঘোষিত নগরকীর্তিণ ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এটা কোনও রাজনৈতিক দলের পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়। রাষ্ট্রপতি ভিন্ন অন্য কার হাত থেকে পুরস্কার গ্রহণ অসম্মানজনক বলেই মনে হয়। এই ঘটনা দুর্ভাগ্যজনক। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন। এই পুরস্কার তুলে দেওয়া রাষ্ট্রপতির দায়িত্ব বলেও মন্তব্য করেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
এই ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি পুরস্কারের তালিকায় থাকা ময়ুরাক্ষী ছবির পরিচালক অতনু ঘোষও। এসবের পাশাপাশি মালায়লম ছবির পরিচালক জলি আয়াপ্পনও ওই অনুষ্ঠান বয়কট করেছেন বলে খবর। অন্যদিকে অভিনেতা ঋদ্ধি সেন বলেন, জাতীয় পুরস্কার পাওয়া খুবই সম্মানের। শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত জানানো ঠিক হয়নি বলেও মন্তব্য করেন ঋদ্ধি।উল্লেখ্য, গত বছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অবশ্য সমস্ত প্রাপকদের হাতেই পুরস্কার তুলে দিয়েছিলেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top