News Flash

  • Home
  • Uncategorized
  • অাইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির বিরুদ্ধে হার রাজস্থান রয়্যালসের
Image

অাইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির বিরুদ্ধে হার রাজস্থান রয়্যালসের

নয়াদিল্লি, ৩ মে (হি.স.) : দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ রানের ব্যবধানে হারতে হল রাজস্থান রয়্যালসকে৷ সেই সঙ্গে ব্যর্থ হল বাটলারের লড়াই৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে দিল্লি৷ দ্বিতীয় দফার বৃষ্টিতে আরও কিছুটা সময় নষ্ট হওয়ায় ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য ১২ ওভারে ১৫১ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় রাজস্থানের সামনে৷ শেষমেশ রাহানেদের থেমে যেতে হয় ৫ উইকেটে ১৪৬ রানে৷
ব্রিটিশ উইকেটকিপার-ব্যাটসম্যান রাজস্থানের হয়ে ওপেন করতে নেমে মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন৷ শেষে ৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৬৭ রান করে ফিরে যান তিনি৷ অপর প্রান্ত ধীর গতিতে রান করলেও পরে ব্যাট চালিয়ে রান তোলার গতি বাড়ান৷ তিনি ২৫ বলে ৪৪ রান করে আউট হন৷ মারেন ২টি চার ও ৪টি ছয়৷ বড় রান করতে ব্যর্থ সঞ্জু স্যামসন (৩), বেন স্টোকস (১) ও রাহুল ত্রিপাঠী (৯)৷ কৃষ্ণাপ্পা গৌতম শেষবেলায় ৬ বলে ১৮ রান করে শেষ চেষ্টা করেছিলেন বটে, তবে সফল হতে পারেননি৷
বোল্টের শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল রাজস্থানের৷ প্রথম তিনটি বলে রান ওঠে যথাক্রমে ১, ২ ও ১৷ চতুর্থ বলে ত্রিপাঠীর উইকেট পড়ে৷ পঞ্চম বলে বাউন্ডারি হাঁকান গৌতম৷ তার আগে দিল্লির হয়ে ২৯ বলে ৬৯ রানের দুরন্ত ইনিংস খেলেন ঋষভ পান্ত৷ তিনি ৭টি চার ও ৫টি ছক্কা মারেন৷ দলনায়ক শ্রেয়স আইয়ার তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫০ রান করেন৷ তরুণ পৃথ্বী শ ২৫ বলে ৪৭ রানের ধ্বংসাত্মক ব্যাটিং করেন৷ আগ্রাসী ইনিংসের জন্য ম্যাচের সেরার পুরস্কার ওঠে দিল্লি উইকেটকিপার ঋষভ পান্তের হাতে৷
রাহানেদের বিরুদ্ধে জয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসকে টপকে পয়েন্ট টেবিলের ছ’নম্বরে উঠে এল ডেয়ারডেভিলস৷ ৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট৷ ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে গেল রাজস্থান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top