News Flash

  • Home
  • Uncategorized
  • নয়ডায় নিয়ন্ত্রণ হারিয়ে নালায় গাড়ি, নিহত রেডিও মির্চির এক কর্মী
Image

নয়ডায় নিয়ন্ত্রণ হারিয়ে নালায় গাড়ি, নিহত রেডিও মির্চির এক কর্মী

নয়ডা, ৩ মে (হি.স.) : বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ১০ ফুট গভীর নালায় পড়ে গেলো গাড়ি। নিহত এক। বৃহস্পতিবার ভোররাত ২টো ৩০মিনিট নাগাদ দুর্ঘটনাটি নয়ডায় ঘটেছে। তদন্তে পুলিশ।
বুধবার গভীর রাতে নয়ডার সেক্টর ৮৫তে একটি গাড়ি বেপরোয়া ভাবে বাক নিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ১০ ফুট গভীর নালায় পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িটি নালার ভেতরে কার্যত ডুবে গিয়েছিল। উদ্ধার কাজ দ্রুত তরান্বিত করার জন্য দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। পুলিশ এবং দমকলের যৌথ প্রচেষ্ঠায় প্রায় ৩০ মিনিট ধরে উদ্ধার কাজ চালানো হয়। গাড়ির মধ্যে থাকা এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে।
অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে ওই মহিলা মদ্যপ অবস্থায় ছিলেন না। জলে প্রায় ২৫ মিনিট ডুবে থাকার কারণে দম বন্ধ হয় মৃত্যু হয় ওই মহিলার। মৃতদেহটির ফুসফুসে প্র চুর পরিমাণে জল পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতা মহিলার নাম তানিয়া খান্না। বয়স ২৬। বেসরকারী রেডিও স্টেশন রেডিয়ো মির্চিতে সেলস ম্যানেজার পদে কর্মরত ছিলেন তানিয়া খান্না। বৃহস্পতিবার নিজেদের কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি জারি করা হয় রেডিও মির্চির তরফ থেকে। অন্যদিকে তানিয়া খান্নার মৃত্যুর জন্য প্রশাসনকে দায়ী করেছেন তানিয়া খান্নার ভাই কুণাল। এই দুর্ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top