News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে ভারতের ১৪টি শহর
Image

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে ভারতের ১৪টি শহর

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : ভারতের শহরগুলিতে দূষণের মাত্রা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠল। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্টে বিশ্বের প্রথম ২০টি দূষিত শহরের তালিকায় রয়েছে ভারতের ১৪টি শহর। এই তালিকায় রয়েছে দিল্লি, গোঁয়ালিয়র, বারাণসী, কানপুর, ফরিদাবাদ, গয়া, পাটনা, আগ্রা, মুজফফরপুর, শ্রীনগর, গুরুগ্রাম, জয়পুর, পাটিয়ালা, মুম্বই। এই তালিকায় চার নম্বর স্থানে রয়েছে মুম্বই। এছাড়াও এই তালিকায় রয়েছে মোঙ্গোলিয়া, চিন, কুয়েতের মতো দেশের শহরগুলি।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে প্রবল ধোঁয়াশায় ছেয়ে গিয়েছিল রাজধানী দিল্লি। শ্বাস নেওয়ার যোগ্য ছিল না সেই বায়ু। তার জেরে বহু মানুষই মুখে মাক্স পড়ে রাস্তায় বেরোতে বাধ্য হয়। রিপোর্টে প্রধানমন্ত্রী উজ্বলা প্রকল্পের প্রশংসা করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে গোটা বিশ্বে প্রতি ১০জন নাগরিক পিছু ৯ জন নাগরিক দূষিত বাতাসে শ্বাস নেয়। প্রধানমন্ত্রীর উজ্বলা প্রকল্পের প্রশংসা রিপোর্টে করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ভারতের প্রায় ৩৭ মিলিয়ন দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাকে এলপিজি গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। প্রতি বছর বিশ্বে প্রায় ৭ মিলিয়ন মানুষ দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার জন্য প্রাণ হারায়। কারণ দূষিত বায়ুতে শ্বাস নিলে ফুসফুস, হৃদযন্ত্রকে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত করে। তার জেরে ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে প্রায় ৯০ শতাংশ মানুষ মূলত এশিয়া এবং আফ্রিকা মানুষেরা এই রোগে আক্রান্ত হয়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top