News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক তিনটি বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি, ইরাকে বন্দুকবাজদের হামলায় মৃত অন্তত ১৬
Image

পৃথক তিনটি বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি, ইরাকে বন্দুকবাজদের হামলায় মৃত অন্তত ১৬

বাগদাদ, ২ মে (হি.স.): বন্দুকবাজদের হামলায় রক্তাক্ত হল ইরাকের সালাহুদিন প্রদেশ| আততায়ী হামলায় অকালেই প্রাণ হারালেন ১৬ জন নিরীহ মানুষ| এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন| স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় সালাহুদিন প্রদেশে, দুজেইল শহরের দক্ষিণে (বাগদাদ থেকে ৬০ কিলোমিটার দূরে) একটি গ্রামের তিনটি বাড়িতে হামলা চালায় বন্দুকধারীরা| সশস্ত্র আততায়ীরা মেশিনগান দিয়ে এলোপাথাড়ি গুলি থাকে| বন্দুকবাজদের হামলায় প্রাণ হারিয়েছেন ১৬ জন, এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন|

সালাহুদিন প্রদেশের পুলিশ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ আল-জুবৌরি জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় দুজেইল শহরের দক্ষিণের একটি গ্রামের তিনটি বাড়িতে হামলা চালায় বন্দুকধারীরা| সশস্ত্র আততায়ীরা মেশিনগান দিয়ে এলোপাথাড়ি গুলি থাকে| প্রশাসন সূত্রের খবর, ওই তিনটি বাড়ি বিচারপতি রহিম আল-মারজোকের তিন ছেলের| আক্রান্তরা সকলেই ওই তিনজনের পরিবারের লোকজন| মৃতদের বেশিরভাগই মহিলা ও শিশু|

কর্নেল মহম্মদ আল-জুবৌরি আরও জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী| গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top