News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস ইস্যুতে রাজ্য সরকার ও শাসক দলকে বিঁধল নারী সমিতি
Image

সন্ত্রাস ইস্যুতে রাজ্য সরকার ও শাসক দলকে বিঁধল নারী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ আপনজনেরাই এখন শত্রু হয়ে গেছেন৷ ভিষণ হতাশার সাথে এই কথা বলেন গণতান্ত্রিক নারী সমিতির

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য (ডানে)৷

রাজ্য সম্পাদিকা তথা সাংসদ ঝর্ণা দাস বৈদ্য৷ রাজ্যের পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিকেই এই অবস্থার জন্য দায়ি করেছেন তিনি৷ এরই সাথে সন্ত্রাস ইস্যুতে রাজ্য সরকার ও শাসকদলকে এক হাত নিয়েছেন ঝর্ণা দাস বৈদ্য৷

সোমবার সাংবাদিক সম্মেলনে নারী সমিতির রাজ্য সম্পাদিকা বলেন, জনগণ চেয়েছেন তাই এ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে৷ এর আগেও এ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে৷ কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অতিত দিনের তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রমী৷ তাঁর কথায়, এখন এ রাজ্যে বাক্স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়ার পদক্ষেপ নতুন ভাবে দেখতে পাচ্ছি৷ রাস্তাঘাটে চলাফেরা করতে এমনকি কারোর বাড়িতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে৷ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বর্ননা দিতে গিয়ে আজ তাঁকে ভিষণ হতাশ বলে মনে হয়েছে৷ তাঁর কথায়, আপনজনেরাই এখন শত্রু হয়ে গেছেন৷ এমনও মনে হচ্ছে, কখনো তাদের সাথে রাজনৈতিক কিংবা সামাজিক সম্পর্ক ছিল না৷ চেনা মানুষ আজ অচেনা হয়ে গেছেন৷

তবে, এই পরিবর্তিত পরিস্থিতির জন্য তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিবেশকেই দায়ি করেছেন৷ তাঁর কথায়, গণতান্ত্রিক রাষ্ট্রে সকলেরই থাকার অধিকার হয়েছে৷ শুধু তাই নয়, কথা বলারও অধিকার রয়েছে৷ কিন্তু, আজ ভয়ে অনেকেই মুখ খুলছেন না৷ নির্বাচনোত্তর সন্ত্রাসের কারণেই রাজ্যের আক্রান্ত মানুষরা মুখে কুলুপ এঁটেছেন৷ তাঁর দাবি, অনেকেই সন্ত্রাসের শিকার হচ্ছেন, কিন্তু ভয়ে প্রতিবাদী হচ্ছেন না৷ তাঁর কথায়, তিন মার্চ ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বামপন্থী কর্মী, নেতৃত্ব, সমর্থক এমনকি নারী সমিতির সদস্যাদের উপরও আক্রমণ সংগঠিত হচ্ছে৷ এরই সাথে পাল্লা দিয়ে চলছে চাঁদার জুলুমবাজি৷ তাঁর কথায়, নির্বাচনোত্তর এমন পরিস্থিতি এ রাজ্যে আগেও হয়েছে৷ কিন্তু এমন নগ্ণভাবে হতে কখনো দেখা যায়নি৷ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নারী সমিতির রাজ্য সম্পাদিকা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন৷ রাজ্যে শান্তির পরিবেশ ফিরে আসবে, শাসকদলের কাছে এই প্রত্যাশা করেন বলে তিনি জানিয়েছেন৷ এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সভানেত্রী রমা দাস ও নারীনেত্রী কৃষ্ণা রক্ষীত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top