News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়া বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, সাংবাদিক সহ মৃত অন্তত ২০
Image

জোড়া বিস্ফোরণে রক্তাক্ত কাবুল, সাংবাদিক সহ মৃত অন্তত ২০

কাবুল, ৩০ এপ্রিল (হি.স.): জোড়া বিস্ফোরণে রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল| জোড়া বিস্ফোরণে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে, এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩০ জন| বিস্ফোরণে নিহত ২০ জনের মধ্যে একজন হলেন এএফপি চিত্র সাংবাদিক শাহ মারাই| কাবুল পুলিশ প্রধান হাসমত স্তানেকজাই জানিয়েছেন, সোমবার সকালে প্রথম বিস্ফোরণটি হয় কাবুলের শাশদরক এলাকায় অবস্থিত এনডিএস ইন্টেলিজেন্স সার্ভিসের বিল্ডিংয়ের সামনে| মোটরবাইকে চেপে এসে বিস্ফোরণ ঘটায় এক সন্ত্রাসবাদী| দ্বিতীয় বিস্ফোরণটি হয়, নগরোন্নয়ন মন্ত্রকের সদর দফতরের বাইরে| সেই সময় বহু মানুষ অফিসে যাচ্ছিলেন, আচমকা জোড়া বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এএফপি-র চিত্র সাংবাদিক সহ অন্তত ২০ জন, এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন|
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোড়া বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা| বিস্ফোরণের পরই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্নভিন্ন দেহ| কাবুল অ্যাম্বুল্যান্সে সার্ভিসের প্রধান মহম্মদ আসিম জানিয়েছেন, পৃথক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন, এছাড়াও আহত ৩০ জনের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| হতাহতদের মধ্যে বেশ কয়েকজন সংবাদ কর্মী রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে|
উল্লেখ্য, কিছুদিন আগেই, গত ২২ এপ্রিল আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল| আইডি ডিস্ট্রিবিউশন এবং ভোটার রেজিস্ট্রেশন সেন্টারে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের হামলায় মৃত্যু হয় অন্তত ৬৯ জনের| সে দিনের হামলার আতঙ্ক এখনও কাটেনি, এরই মধ্যে জোড়া বিস্ফোরণে রক্তাক্ত হল কাবুল| এদিনের হামলার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top