News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে গুরুতর আহত এক বিজেপি কর্মী, তদন্তে পুলিশ
Image

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে গুরুতর আহত এক বিজেপি কর্মী, তদন্তে পুলিশ

শ্রীনগর, ৩০ এপ্রিল (হি.স.) : উপতক্যায় জঙ্গিদের গুলিতে গুরুতর আহত স্থানীয় এক বিজেপি কর্মী। রবিবার রাতে শ্রীনগরের আলোচি বাগে জুবেইর আহমেদ পাররেই নামে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় একদল জঙ্গি। গুলিয়ে চালিয়ে ঘটনাস্থল থেকে ফেরার হয়ে যায় জঙ্গিরা। রক্তাক্ত অবস্থায় জুবেইর আহমেদ পাররেই স্থনীয় শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে নিয়ে যাওয় হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতের অবস্থা আশঙ্কাজনক। কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশে চাকরি পেয়েও পুলিশ প্রশিক্ষণ ছেড়ে বিজেপিতে সম্প্রতি যোগ দিয়েছিলেন এই তরুণ।
অন্যদিকে, বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করা হয়েছে ন্যাশনাল কনফারেন্সের তরফ থেকে। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এক ট্যুইটবার্তায় দলের নেতা জুনেদ মাট্টু লিখেছেন, ‘নিচুতলা নিরীহ এক রাজনৈতিক কর্মীকে গুলি করা কোনও সাহসিকতা নয়। এটা ভীরুতার পরিচয়। বিজেপিকর্মীসহ যে কোনও নিরীহকে এই ভাবে আক্রমণ করা লজ্জাজনক বিষয়। স্বাধীনতা সংগ্রামের জন্য মোটেও এটা সেরা বিজ্ঞাপণ নয়। প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া।’ পরে এই ট্যুইটবার্তাকে রিট্যুইট করেন ন্যাশনাল কনফারেন্সের কার্যকারী সভাপতি ওমর আব্দুল্লা। অন্যদিকে অভিযুক্ত জঙ্গিদের গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে সোমবার সকালেও থমথমে থাকে শ্রীনগরের আলোচি বাগ এলাকা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top