News Flash

  • Home
  • Uncategorized
  • এবার তীর্থযাত্রীদের জন্য খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা
Image

এবার তীর্থযাত্রীদের জন্য খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা

কেদারনাথ, ২৯ এপ্রিল (হি.স.) : গঙ্গোত্রী ও যমুনত্রীর পর এবার তীর্থযাত্রীদের জন্য খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। রবিবার সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে খোলা হল মন্দিরের দরজা। এবারের তীর্থযাত্রী ও পর্যটকদের আকর্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করেছে উত্তরাখণ্ড সরকার।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত শনিবার জানিয়েছেন, এবছর তীর্থযাত্রীদের আকর্ষণের জন্যে থাকছে বিশেষ ব্যবস্থা। এবছর প্রতিদিন থাকবে দেবাদিদেব মহাদেবকে নিয়ে লেসার শো। সহজে যাতায়ত করতে পারেন যাতে তীর্থযাত্রীরা | তার জন্যে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে সবরকমের ব্যবস্থা। গৌরীকুন্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে থাকবে পর্যাপ্ত বিদ্যুত, জল এবং নিরাপত্তা ব্যবস্থা। কেউ অসুস্থ হয়ে পড়লে প্রতি কিলোমিটারে ডাক্তারের ব্যবস্থা থাকবে। থাকা-খাওয়ারও সুব্যবস্থা করা হয়েছে।
গত বছর মন্দিরের দরজা খোলার সময় সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই তিনি ঘোষণা করেছিলেন তীর্থযাত্রীদের জন্য উন্নত ব্যবস্থা করা হবে রাস্তাজুড়ে। তারপর থেকেই কাজ শুরু হয় সেখানে। তীর্থযাত্রী ও পর্যটকরা যাতে সহজে মন্দিরে যাতায়াত করতে পারেন তারজন্যে রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিন কেদারনাথ মন্দিরের পুজো দিয়ে উচ্ছ্বসিত আগত ভক্তরা |
উল্লেখ্য, গঙ্গোত্রী ও যমুনত্রী আগেই খুললেও, আগামী সোমবার থেকে বদ্রিনাথের দরজা খুলবে সোমবার থেকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top