News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় গণধর্ষণ কান্ডে ধৃত এক, ঘটনাকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ণ
Image

বিশালগড় গণধর্ষণ কান্ডে ধৃত এক, ঘটনাকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ এপ্রিল৷৷ বিশালগড়ের গণধর্ষণ কান্ডে অভিযোগ দায়ের করার পর পুলিশ পাঁচ জনের মধ্যেএকজনকে সন্দেহভাজন ভাবে আটক করতে সক্ষম হয়েছে৷ বাকীদের আটক করতে কিছুটা অনিহা থাকলেও উর্ধস্থল কতৃপক্ষের চাপে প্রায় লেজে গোরবে বিশালগড়ের সুনামধন্য মহিলা থানার পুলিশ৷ পুলিশ সূত্রে জানা যায় গত শুক্রবার দিন রাতে বিশালগড় জাঙ্গালিয়ার কয়েকজন যুবক লালসিংমুড়া সুতারমুড়ার বাসিন্দা জনৈক উপজাতি গৃহবধূকে সিপাহীজলার পার্কের পেছনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে৷ পরে ঐ মহিলা বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ করলে শনিবার গভীর রাতে একজন কে সন্দেহভাজন ভাবে আটক করে৷ গোটা ঘটনায় ছিঃ ছিঃ রব উঠছে রাজ্য সহ বিশালগড় জুড়ে৷
অন্যদিকে বিশালগড় বাসীদের অভিযোগ ঐ উপজাতি মহিলাটি স্বামী ছাড়া পর পুরুষের সাথে কেনই বা জঙ্গলে প্রবেশ করে৷ কেনই বা তাদের কথা মত এগোতে থাকে৷ যদি রাতের আঁধারে জঙ্গলে প্রবেশ করতে ইচ্ছা না থাকত তাহলে কেনি বা চিৎকার দিলেন না৷ অভিযুক্ত স্থানে যেতে হলে বহু ঘর বাড়ী পেরিয়ে যেতে হয়৷ ঐ মহিলাকে জোরপূর্বক সেই অভিযুক্ত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলেও কোন প্রকারের অভিযোগ দায়ের করা হয় নি বলে পুলিশ সূত্রে জানা যায়৷ অভিযোগ দায়ের করা হয়েছে জোর পূর্বক গণ ধর্ষণ করা হয়েছে৷ যদিও পরে বিষয়টিকে কেন্দ্র করে তদন্ত চালাচেছ পুলিশ৷
এলাকাবাসীদের আরো অভিযোগ রাতের আঁধারে সিপাহীজলার মত নির্জন জায়গায় কোনধরনের পুলিশি টহল থাকে না৷ এর আগেও সিপাহীজলা বুট ঘাটের পাশে এক যুবতীকে গাছের সাথে বেঁধে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে৷ এমনবস্থায় এক পুলিশ কর্মী ডিউটি সেরে বাড়ী ফেরার পথে বিষয়টি আচ করতে পেরে তাকে ধাওয়া করে৷ পরে অভিযুক্ত সেই যুবকটি পালিয়ে যায়৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পরে পুলিশ গিয়ে সেই যুবতীটিকে উদ্ধার করে৷ এখন দেখার বিষয় বিশালগড় গণ ধর্ষণ কান্ডে অভিযুক্ত বাকী আরো চার যুবককে আটক করতে পুলিশ বাবুদের আর কতদিন সময় লাগে৷ নাকি আর বাকি কয়েকটা কেইসের মত ধামাচাপা পড়ে যায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top