News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল আফগান সেনা
Image

জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল আফগান সেনা

কাবুল, ২৯ এপ্রিল (হি.স.) : জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল আফগান সেনা৷ এবার আট জঙ্গিকে খতম করল তারা৷ মৃতরা সকলে তালিবান জঙ্গি বলে জানা গিয়েছে৷
আফগান সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার শিনদান্ডেতে আফগান সেনা ও তালিবান জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়৷ তাতে আট তালিবান জঙ্গিকে নিকেষ করে আফগান সেনা৷ এছাড়া আরও সাতজন তালিবান জঙ্গি গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে এখনও মৃত জঙ্গিদের পরিচয় সামনে আনেনি আফগান প্রশাসন৷ অপরদিকে তালিবানের তরফ থেকেও কোনও বিবৃতি জারি করা হয়নি৷
অন্যদিকে, হেলম্যান্ড এলাকার একটি সেনা ক্যাম্পের কাছে একটি আত্মঘাতী হামলায় দুই সেনা জওয়ান সহ মৃত্যু হল কমপক্ষে ছ’জনের। সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে এক জঙ্গি। এর জেরে দুই আফগান সেনা জওয়ান ও এক মহিলা সহ কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top