News Flash

  • Home
  • Uncategorized
  • পিটার মুখার্জিকে ডিভোর্সের নোটিস পাঠালেন ইন্দ্রাণী
Image

পিটার মুখার্জিকে ডিভোর্সের নোটিস পাঠালেন ইন্দ্রাণী

মুম্বই, ২৭ এপ্রিল (হি.স.) : দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন শিনা বোরা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। এবার তিনি স্বামী পিটার মুখার্জিকে ডিভোর্সের নোটিস পাঠালেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান ইন্দ্রাণী-পিটার। তারপর দুজনের বিয়ে, একসঙ্গে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা, পেশাদার জগতের ব্যর্থতাও দুজনে মিলে সামলান। তবে ইন্দ্রাণীর মেয়ে শিনা বোরা হত্যাকাণ্ডে দুজনের নাম জড়ানোর পর থেকেই তাঁদের সম্পর্কে শীতলতা আসতে শুরু করে।
সূত্রের দাবি, গত ২৫ এপ্রিল ইন্দ্রাণীর আইনজীবী এডিথ দে কুরিয়ারের মাধ্যমে পিটারকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন। পিটার এবং ইন্দ্রাণী দুজনেই এখন জেলে রয়েছেন। ২০১৫ সালে ইন্দ্রাণীকে গ্রেফতার করে পুলিশ। তার কয়েক মাস পরই গ্রেফতার হন পিটারও।
তবে মুখার্জি দম্পতির মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যাবে, এমন খবর আগেও একাধিকবার শোনা গিয়েছিল। ২০১৬ সালে পিটারের আইনজীবী জানান, তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স দিতে চান। তারপর ২০১৭ সালে ইন্দ্রাণী আদালতের কাছে বিবাহবিচ্ছেদ মামলা দায়ের করার জন্যে অনুমতি চান। তবে এই প্রথমবার বাস্তবে পিটারকে ডিভোর্স নোটিস পাঠালেন ইন্দ্রাণী।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top