News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নয়নকে হাতিয়ার করে কর্ণাটক বিধানসভা নির্বাচনে লড়ছে বিজেপি : প্রধানমন্ত্রী
Image

উন্নয়নকে হাতিয়ার করে কর্ণাটক বিধানসভা নির্বাচনে লড়ছে বিজেপি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.) : স্রেফ উন্নয়নকে হাতিয়ার করে কর্ণাটক বিধানসভা নির্বাচনে লড়ছে বিজেপি। বৃহস্পতিবার রাজধানী দিল্লি থেকে নমো অ্যাপের মাধ্যমে কর্ণাটকে দলীয়কর্মী, ‘প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এমনই ভাষায় দলীয়কর্মীদের উজ্জীবিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এদিন তিনি বলেন, শুধুমাত্র উন্নয়ন ইস্যুতেই আমরা নির্বাচন লড়ছি। আর এই ইস্যুতে ওরা (বিরোধীরা) আমাদের কোনওদিন হারাতে পারবে না। আর এটাই দল হিসেবে আমাদের শক্তি। মানুষকে বিভ্রান্ত করে আমরা নির্বাচনে জিততে চাই না। দলীয় সাংগঠনিক ক্ষমতা এবং জনতার আস্থাকে পাথেও করেই আমরা নির্বাচন জিততে চাই। কর্ণাটকের জন্য আমাদের তিনটে এজেন্ডা রয়েছে। সেইগুলি হল উন্নয়ন, দ্রুত উন্নয়ন এবং সবার জন্য উন্নয়ন। যারা জাতপাতের রাজনীতি করে তারা উন্নয়ন নিয়ে আলোচনা করতে ভয় পায়। তারা নির্দিষ্ট সম্প্রদায়কে প্রতিশ্রুতি দেয় এবং অন্য সম্প্রদায়ের কাছেও একই প্রসঙ্গের পুনঃরাবৃত্তি তারা করে।’
কংগ্রেসের নিন্দায় মুখোর হয় প্রধানমন্ত্রী বলেন, ‘মূলধারার কংগ্রেসীদের অপকর্ম এবং পাপে ভারতীয় রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করে চলেছে। পরিস্থিতি তখনই ভাল হবে যখন কংগ্রেস মুক্ত সংস্কৃতি গড়ে তোলা হবে। জাতপাতের রাজনীতি করা মানুষেরা দেশের উন্নয়ন নিয়ে কোনওদিন ভাবেনি।’ বিজেপির এক নেতার প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বেঙ্গালুরু শুধুমাত্র কর্ণাটকে আটকে রাখা যাবে না। গোটা বিশ্ব বেঙ্গালুরুর দিকে তাকিয়ে রয়েছে। আগামীদিনে দেশের আদর্শ শহর (মডেল সিটি) হিসেবে উঠে আসবে বেঙ্গালুরু।’ দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘পানীয় জল, সড়ক, শিক্ষা, পয়প্রণালীসহ একাধিক বিষয়ে ২৫-৩০ বছরের দীর্ঘমেয়াদি প্রকল্পের দরকার। যাতে করে পরিকাঠামোগত সমস্যাগুলি সমাধান করা যায়।’কর্ণাটকের বর্তমান রাজ্য সরকারের নিন্দায় মুখোর হয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরে জাতীয় সড়ক তৈরি জন্য কর্ণাটকের সরকারকে ১৭০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত ১০০০ কিলোমিটার সড়ক তৈরি করতে পারেনি তারা। কিন্তু আমরা ১৫০০ কিলোমিটার সড়ক তৈরি করেছি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top