News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কমলাসাগরে
Image

নিখোঁজ ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কমলাসাগরে

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৫ এপ্রিল৷৷ মঙ্গলবার দুপুরে বাড়ী থেকে বেড় হয়ে ঘরে ফিরল না এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটে কমলাসাগর বিধানসভাস্থীত হরিহর দোলায়৷ জানা যায় তপন দেবনাথ (৪২) নামে তিন সন্তানের বাবা গত মঙ্গলবার দুপুর বেলা বাড়ি থেকে বের হয়৷ তপন দেবনাথ পেশায় মিষ্টির কারিগর৷ তপন দেবনাথ বাড়ি ফিরছে না দেখে সারা রাত ঘুরতে শুরু করে৷ অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে নিজের রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন৷ তখন খবর দেয় মধুপুর থানায়৷ খবর পেয়ে ছুটে যায় মধুপুর থানার পুলিশ৷ মৃতদেহ সেখান থেকে নিয়ে আসে মধুপুর প্রাথমিক হাসপাতালে৷ সেখানে ময়নাতদন্ত করা হয়৷ পরিবারিক অশান্তির কারনে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল বলে অভিযোগ উঠেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top