News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত আসারাম বাপু সহ তিন অভিযুক্ত, বেকসুর খালাস দু’জন
Image

নাবালিকা ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত আসারাম বাপু সহ তিন অভিযুক্ত, বেকসুর খালাস দু’জন

যোধপুর, ২৫ এপ্রিল (হি.স.): নাবালিকা ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত হলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| আসারাম বাপু ছাড়াও ধর্ষণ মামলায় আরও দু’জন অভিযুক্তকে দোষীসাব্যস্ত করেছে যোধপুরের তফশিলী জাতি ও তফশিলী উপজাতি আদালত| পাশাপাশি দু’জনকে বেকসুর খালাস করেছে যোধপুরের বিশেষ আদালত| ২০১৩ সালে ১৬ বছর বয়সি একটি কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| উত্তর প্রদেশের শাহজাহানপুরের ওই মেয়েটিকে যোধপুরের কাছে একটি আশ্রমে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল আসারাম বাপুর বিরুদ্ধে| আসারাম ছাড়াও অপর চারজন অভিযুক্ত হলেন শিব, শিল্পা, শরদ ও প্রকাশ| তাদের বিরুদ্ধে পকসো ও তফশিলী জাতি ও তফশিলী উপজাতি (অত্যাচার প্রতিরোধ) ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল| এছাড়াও আসারাম বাপুর বিরুদ্ধে নারী পাচার, ধর্ষণ ও শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে| এতদিন রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন স্বঘোষিত এই ধর্মগুরু| গত চার বছরে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে তিন সাক্ষীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে|

নাবালিকা ধর্ষণ মামলায় বুধবার যোধপুরের তফশিলী জাতি ও তফশিলী উপজাতি আদালতে দোষীসাব্যস্ত হয়েছেন আসারাম বাপু এবং দু’জন অভিযুক্ত|এদিন যোধপুর সেন্ট্রাল জেলে আসারাম বাপুদের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন বিশেষ আদালতের বিচারপতি (তফশিলী জাতি ও তফশিলী উপজাতি আদালত) মধুসূদন শর্মা| যোধপুরের বিশেষ আদালতে আসারাম বাপু দোষীসাব্যস্ত হওয়ার পরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহজাহানপুরের নির্যাতিতা ওই মেয়েটির বাবা| খুশি প্রকাশ করে নির্যাতিতা কিশোরীর বাবা জানিয়েছেন, ‘আসারাম দোষীসাব্যস্ত| আমরা ন্যায়বিচার পেয়েছি| এই লড়াইয়ে সমর্থণের জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যাঁরা আমাদের পাশে ছিলেন| আমি আশা রাখছি আসারাম বাপু এবার কঠোর শাস্তি পাবে|’ প্রসঙ্গত, গত চার বছরে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে তিন সাক্ষীর অস্বাভাবিক মৃতু্য হয়েছে| এছাড়াও ন’জন সাক্ষীর উপর হামলা হয়েছে| এই প্রসঙ্গে নির্যাতিতা কিশোরীর বাবা জানিয়েছেন, ‘আমি আশা রাখছি, যে সমস্ত সাক্ষীদের খুন করা হয়েছিল বা অপহরণ করা হয়েছিল, তাঁরা এবার ন্যায়বিচার পাবেন|’

এদিকে, যোধপুর বিশেষ আদালত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু দোষীসাব্যস্ত হওয়ার পরই আসারামের মুখপাত্র নীলম দুবে জানিয়েছেন, ‘সর্বপ্রথম আইনি পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করব আমরা, এরপরই ভবিষ্যত নিয়ে চিন্তাভাবনা করা হবে|’ যদিও এদিনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানানো হবে বলে আসারামের আশ্রমের তরফ থেকে জানানো হয়েছে|

আসারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় নিয়ে রীতিমতো দূর্গের চেহারা নিয়েছে যোধপুর| বিশেষ সতর্কতা জারি করা হয় রাজস্থান, গুজরাট ও হরিয়ানায়| এই তিন রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা অাঁটোসাঁটো করা হয়| রেল স্টেশন সহ বিভিন্ন জায়গা থেকে ১২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ|নিরাপত্তার কারণে যোধপুর সেন্ট্রাল জেল চত্বর সাধারণের জন্য ‘নিষিদ্ধ জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে| জারি করা হয়েছে ১৪৪ ধারা| আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই আইন বলবত্ থাকবে|

উল্লেখ্য, অশুভ শক্তির হাত থেকে মুক্তি দেওয়ার নাম করে মানাই গ্রামের আশ্রমে নিয়ে গিয়ে উত্তর প্রদেশের শাহজাহানপুরের ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করেছিল আসারাম বাপু, এমনই অভিযোগ| আসারামকে ইন্দোর থেকে গ্রেফতার করা হয়| ২০১৩ সালে গ্রেফতার হওয়ার পর থেকেই জেলে রয়েছে স্বঘোষিত গডম্যান আসারাম বাপু| ১২ বার জামিনের আবেদন করেছে সে, খারিজ হয়েছে প্রতিবারই| গুজরাটেও একটি ধর্ষণ মামলাতে অভিযুক্ত আসারাম|গুজরাটের সুরাটে আসারাম ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন দুই বোন|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top