News Flash

  • Home
  • Uncategorized
  • নজিরবিহীন পদক্ষেপ, রাজ্যসভা সচিবালয়ে বায়ো-মেট্রিক অ্যাটেনডেন্স চালুর নির্দেশ নাইডুর
Image

নজিরবিহীন পদক্ষেপ, রাজ্যসভা সচিবালয়ে বায়ো-মেট্রিক অ্যাটেনডেন্স চালুর নির্দেশ নাইডুর

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): নজিরবিহীন পদক্ষেপ নিলেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু| রাজ্যসভা সচিবালয়ের কর্মীদের উপস্থিতির জন্য বায়ো-মেট্রিক অ্যাটেনডেন্স মার্কিং সিস্টেম চালু করার নির্দেশ দিলেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু| সম্প্রতি সংসদ ভবন এবং অ্যানেক্স বিল্ডিংয়ে অবস্থিত রাজ্যসভা সচিবালয় পরিদর্শনে যান চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু| আচমকা রাজ্যসভা সচিবালয় পরিদর্শনে গিয়ে চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু দেখেন, বেশ কয়েকজন কর্মী অফিসে অনুপস্থিত রয়েছেন| এরপরই রাজ্যসভা সচিবালয়ের কর্মীদের উপস্থিতির জন্য বায়ো-মেট্রিক অ্যাটেনডেন্স মার্কিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু|
অবশেষে মঙ্গলবার নাইডুর সিদ্ধান্ত, নির্দেশে পরিণত হল| সূত্রের খবর, রাজ্যসভা সচিবালয়ের অফিসার এবং কর্মীদের জন্য বায়ো-মেট্রিক অ্যাটেনডেন্স মার্কিং সিস্টেম চালু করার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top