News Flash

  • Home
  • Uncategorized
  • লখনইয়ে কুখ্যাত দুষ্কৃতী অভিনাশকে পাকড়াও করল এসটিএফ, ধৃত আরও চার
Image

লখনইয়ে কুখ্যাত দুষ্কৃতী অভিনাশকে পাকড়াও করল এসটিএফ, ধৃত আরও চার

লখনউ, ২৪ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে কুখ্যাত দুষ্কৃতী অভিনাশ ত্রিপাঠীকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)| পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অভিনাশের চারজন সঙ্গীকে| স্পেশ্যাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অমিতাভ যশ জানিয়েছেন, গুজরাট থেকে নেপাল পর্যন্ত একাধিক অপরাধমূলক কুকর্মের সঙ্গে জড়িত অভিনাশ ত্রিপাঠী| ২০০৪ সালে আদালতে তোলার সময় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় সে| সোমবার গভীর রাতে লখনউয়ের (ওল্ড সিটি এলাকা) ওয়াজিরগঞ্জ থানার অন্তর্গত জুবলি কলেজ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিনাশকে| পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অভিনাশের চারজন সঙ্গীকে|
পুলিশ সূত্রের খবর, অভিনাশের মাথার দাম ধার্য করা হয়েছিল ৫০,০০০ টাকা| ২০০৪ সাল থেকে সে পলাতক ছিল| একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত অভিনাশকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল উত্তর প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top