News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুর-মায়ানমার সীমান্তে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

মণিপুর-মায়ানমার সীমান্তে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ২৪ এপ্রিল (হি.স.) : ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছে মণিপুর-সহ পার্শ্ববর্তী রাজ্যগুলি। মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে অসমের রাজধানী গুয়াহাটিতেও। মঙ্গলবার সকাল ৯.৩৮ মিনিট নাগাদ অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫| প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুর-মায়ানমার সীমান্ত।
আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সংঘটিত ভূকম্পের ফলে উৎসস্থলের পার্শ্ববর্তী এলাকায় বেশ জোরে ঝটকা লেগেছে। ভূপৃষ্ঠের প্রায় ৯০ কিলোমিটার গভীরে এপিএফ ২৩.১° উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৪° পূর্বে ছিল।
এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছর গত ১ জানুয়ারিতেও অনুরূপ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তর-পূর্বাঞ্চলে। এদিন মণিপুরের ইম্ফলে ৩.২ তীব্রতার ভূকম্পন হয়েছিল। পাশাপাশি অসমের দরং জেলায় এই কম্পনের তীব্রতা ছিল ৩.০| এছাড়া, পাঁচ (৫) জানুয়ারি অসমের কারবি আংলঙে ৪.০ তীব্রতার ভূকম্প অনুভূত হয়। এদিনই রাজ্যের অন্যান্য প্রান্তে ৩.৪ তীব্রতার ঝটকা দেয়। এভাবে গতকাল ৬ ডিসেম্বর অসমের নগাঁও জেলায় ৩.২ তীব্রতার ভূমিকম্প হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top