News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে পুরোপুরি, অরুণাচলের আটটি থানা এলাকা থেকে প্রত্যাহার আফস্পা
Image

মেঘালয়ে পুরোপুরি, অরুণাচলের আটটি থানা এলাকা থেকে প্রত্যাহার আফস্পা

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : গোটা মেঘালয় থেকে প্রত্যাহার করা হয়েছে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা আফস্পা । পাশাপাশি অরুণাচল প্রদেশের ১৬-এর মধ্যে আট থানা এলাকা থেকে বিশেষ এই ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত গত ১ এপ্রিল থেকে কার্যকর হবে। আজ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এ খবর জানানো হয়েছে।
তবে অরুণাচল প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত মায়ানমার সীমান্তঘেঁষা তিন জেলা তিরাপ, চাংলাং এবং লংডিঙের আটটি থানা এলাকা যথাক্রমে পশ্চিম কামেং জেলার বালেমু এবং ভালুকপুং, পূ্র্ব কামেং জেলার সেইজসা থানা, পাপুমপারে জেলার বালিজান থানা, নামসাই জেলার নামসাই এবং মহাদেবপুর থানা, লোয়ার দিবাংভ্যালি জেলার রোয়িং থানা এবং লোহিত জেলার সুনপুরা থানা এলাকাকে ‘উপদ্রুত’ অঞ্চল বলে বিবেচিত হওয়ায় আফসপা-১৯৫৮ যথারীতি বলবৎ রেখে সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, এই তিন জেলায় আফসপা ২০১৬ সালের জানুয়ারি থেকে বলবৎ রয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রটি জানিয়েছে, এই আইন ত্রিপুরা থেকে প্রত্যাহার করা হয়েছিল ২০১৫ সালে। তাছাড়া গত এক বছরে উত্তর-পূর্বাঞ্চলের আরও কয়েকটি রাজ্যের বেশ কিছু এলাকাকে আফসপা-মুক্ত করা হয়েছে। মেঘালয়ের অসম সীমান্তবর্তী ২০ কিলোমিটার এলাকায় এতদিন এই বিশেষ আইন বলবৎ ছিল।
উল্লেখ্য, সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইনের বলে ‘উপদ্রুত’ অঞ্চল হিসেবে বিবেচিত নির্দিষ্ট এলাকায় বিভিন্ন অপারেশন এবং তালাশি অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীকে বিশেষ অধিকার এবং ক্ষমতা দেওয়া হয়েছে। তাছাড়া সন্দেহপ্রবণ এলাকা বা সন্দেহজনক ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করার ক্ষমতা প্রদান করা হয়েছে এই আইনে। এমন-কি মৃত্যুদণ্ড প্রয়োগও করতে পারবে নিরাপত্তা বাহিনী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top