News Flash

Image

সেই সখার পথে সিপিএম

সায়ন্তক চৌধুরী
একা পথ চলা কখনো বুদ্ধিমানের কাজ নয়৷ কেননা, দীর্ঘ পথ যে মসৃন হবে তার কোনও নিশ্চয়তা নেই৷ পথে চড়াই উতড়াই থাকবে৷ থাকবে খানা খন্দ৷ পথ চলতি হোঁচট খেয়ে পড়ারও শংকা থাকে৷ আবার পথের ধারে খাদ থাকলে সেই খাদেও পড়ার ঝঁুকি থাকে৷ তখন পাশে কেউ না থাকলে খাদ থেকে টেনে কে তুলবে? আর খানা খন্দে হোঁচট খেয়ে পড়লেতো কেউ না কেউকে এসে তো হাত ধরে তুলতে হবে৷ তাইতো একলা চলা কোনভাবে কারো জন্য আরাম দায়ক এবং প্রীতিকর নয়৷ আর সেই সুদীর্ঘ রাস্তায় যদি রাজনীতির কার্পেট বিছানো থাকে তাহলেতো কথাই নেই৷ কেননা, রাজনীতি বড়ই খতরনাক চিজ৷ কোনও রাজনৈতিক দল আজ রাজ প্রসাদেতো কাল আস্তাকুঁড়ে৷ কোনও নেতার গলায় আজ মালাতো কাল কাঁটার জ্বালা৷ এই পিচ্ছিল পথে একলা চলো নীতি নিলে কার্যসিদ্ধিতো দূরের কথা নিজেই যেন ধীরে ধীরে ব্যাকফুটে চলে যাবে৷ এই চিরন্তন সত্যতা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি যতটা বুঝতে পেরেছিলেন ততটা যেন দূরে ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত৷ হায়দ্রাবাদে অনুষ্ঠিত ২২তম পার্টি কংগ্রেসের কার্যত ইয়েচুরির কাছে একলা চলো নীতিতে চলেছে৷ এ নিয়ে সিপিএম ছিল দ্বিধাবিভক্ত৷ একটা হল বেঙ্গল লবি৷ অন্যটা হল কেরল লবি৷ বেঙ্গল লবি বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের সাথে চলতে পক্ষপতি৷ কেরল লবি একলা চলো নীতিতে বিশ্বাসী৷
কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সিপিএম একলা চললে আরও যে ‘একলা’ হয়ে পড়বে তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন সীতারাম৷ তিনি বামপন্থী না হলেও বিজেপি বিরোধী দলগুলির সাথে সমঝোতার পক্ষে৷ কেননা, সীতারাম বুঝতে পারছেন যে সিপিএম খাদের কিনারে দাঁড়িয়ে আছে৷ একের পর এক ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে সিপিএমকে৷ হামবড়া ভাব নিয়ে চলতে গিয়ে পশ্চিমবঙ্গ হাতছাড়া হল৷ কেরলে চলছে মিলিঝুলি রাজত্ব৷ একমাত্র ত্রিপুরায় শিবরাত্রির সলতের মত টিম টিম করে জ্বলছিল সিপিএমের বাতি৷ সিপিএমের যত হম্বিতম্বি ছিল ত্রিপুরা রাজ্যকে ঘিরে৷ কিন্তু, বিজেপির ‘চলো পাল্টাই’ যে সিপিএমও পাল্টে গেল৷ ক্ষমতা থেকে ছিটকে পড়লো৷ ফলে একক আধিপত্যের রাজ্য বলতে কোনও রাজ্য আর সিপিএমের রইলো না৷ সিপিএম এখন যেন ছন্নছাড়া বাউন্ডেলে দলে পরিণত হল৷ জাতীয় রাজনৈতিক মঞ্চে সিপিএমের পেছনের সারিতে বসার যোগ্যতা নেই৷ একদম লেজেগোবরে অবস্থা সিপিএমের৷ ঠিক এমন পরিস্থিতিতে হায়দ্রাবাদে ২২ তম সিপিএমের বৈঠক বসলো৷ বৈঠকে ছিল অনেক নাটকীতার মোড়৷ কারাত ইয়েচুরির স্নায়ুযুদ্ধ ছিল তুঙ্গে৷ কংগ্রেসের সাথে সমঝোতার প্রশ্ণে ভোটাভুটির বিষয়ও এসে পড়লো৷ শুক্রবার রাজনৈতিক খসড়া প্রস্তাবে কংগ্রেসের সাথে সমঝোতার প্রশ্ণে সীতারামের দিকে ঝুঁকলেন অধিকাংশ প্রতিনিধি৷ এ পরিস্থিতিতে কারাত অসহায় হয়ে পড়লেন৷ জয় হল ইয়েচুরির৷ জাতীয় রাজনীতিতে ঘুরে দাঁড়াতে হলে একটি জাতীয় দলকে সমর্থন করতে হবে সিপিএমকে৷ সেই হিসাবে তাকিয়ে আছে কংগ্রেস৷ বিগত দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেসের দোসর ছিল সিপিএম৷ উপা সরকারের আসলে পরমাণু চুক্তির ইস্যুতে এ বন্ধুত্বের ছেদ পড়ে৷ সেই ফাঁকে বাংলার মমতার উত্থান এবং সিপিএমের পতন৷ তবে বাংলার ১৬ এর বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেসের সাথে জোট করে৷ কিন্তু বিরোধী আসনে বসে কংগ্রেস৷ তারপর থেকে কংগ্রেসের সাথে গাঁটছড়া বাঁধতে রাজি ছিলেন না প্রকাশ কারাত৷ কিন্তু, তাতেও কোনও পরিবর্তন দেখা গেল না৷ সুতরাং ইয়েচুরির লবি সরব হয়ে উঠলো৷ তারা বুঝতে পারলেন যে, পার্টি আজ খাদে পড়ে গেছে৷ খাদ থেকে উঠতে হলে অন্যের সাহায্যের প্রয়োজন৷ সীতারাম তাই ফিরে যেতে চাইলেন সেই বন্ধুর কাছে৷ বিগত দিনেও যেই বন্ধু তাদের পাশে ছিলেন৷ সেই বন্ধু বর্তমানে কংগ্রেসের সভাপতি৷ ব্যক্তি জীবনেও সীতারামের সাথে রাহুলের সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে৷ ২২তম সিপিএম কংগ্রেসে সেই বন্ধুত্বের দিকে হাত বাড়ানোর উপর সীলমোহর পড়লো৷ তবে, জাতীয় রাজনীতিতে বন্ধুর অবস্থাও তেমন ভালো নেই৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের সাথে সিপিএমের সমঝোতা কতটুকু ফলপ্রসূ হবে তা ১৯শে লোকসভা নির্বাচনে বোঝা যাবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top