News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষণকাণ্ড রুখতে কেন্দ্রের আনা অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
Image

নাবালিকা ধর্ষণকাণ্ড রুখতে কেন্দ্রের আনা অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.) : দেশের নাবালিকাদের উপর হওয়া ধর্ষণকাণ্ডের বাড়বাড়ন্ত রুখতে শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্রিমিন্যাল ল (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০১৮ গৃহীত করেছিল। রবিবার সেই অর্ডিন্যান্স বা অধ্যাদেশে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার ফলে রবিবার থেকেই এই আইন কার্যকর হল।
এদিন প্রশাসনের তরফ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, সংসদে অধিবেশন বন্ধ থাকার ফলে বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে রাষ্ট্রপতি মনে করেছেন বিষয়টিকে দ্রুত কার্যকর করা উচিত। সংবিধানের ১২৩ নম্বর ধারা অনুচ্ছেদ ১ রাষ্ট্রপতি নিজের ক্ষমতাবলে অর্ডিন্যান্সে সন্তুষ্ট হয়ে সই করেছেন।
কাঠুয়া এবং উন্নাওসহ দেশের একাধিক জায়গায় নাবালিকাদের উপর হওয়া ধর্ষণের ঘটনায় সাধারণ জনমানসে ক্ষোভের সঞ্চার হয়েছে। এমন পরিস্থিতিতে নাবালিকা উপর হওয়া ধর্ষণের ঘটনাকে রুখতে এবং অপরাধীদের কঠোর দণ্ড দিতে আপাতকালীন তৎপরতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্ডিন্যান্স গৃহীত করে। রবিবার সেই অর্ডিন্যান্সে সই করে তা কার্যকর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এই অর্ডিন্যান্সে অনুযায়ী ১২ বছর বয়সের নীচে কোনও শিশুকন্যা বা নাবালিকাকে ধর্ষণ করলে সংশ্লিষ্ট দোষীকে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। অন্যদিকে ১৬ বছরের নীচে কোনও নাবালিকাকে ধর্ষণ করলে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। গণধর্ষণে দোষীসাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা আজীবন কারাবাস বা মৃত্যুদণ্ড।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top