News Flash

  • Home
  • Uncategorized
  • তুফানে মারাত্মক ক্ষতি না হলেও দুশ্চিন্তা বাড়িয়েছে প্রশাসনের
Image

তুফানে মারাত্মক ক্ষতি না হলেও দুশ্চিন্তা বাড়িয়েছে প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ ঝড়-বৃষ্টি সপ্তাহান্তে রাজ্যবাসীকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল৷ ঝড়ে সামান্য ক্ষতি হয়েছে৷ মারাত্মক ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রশাসনের কাছে রাত অবদি পৌছায়নি৷ তবে, এক পশলা বৃষ্টিই আগরতলাবাসীকে নাকাল করে দিতে যথেষ্ট, তা আবারও প্রমাণিত হয়েছে৷ ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন রাজপথ জলমগ্ণ হয়েছে৷ দিনভর দফায় দফায় বৃষ্টিপাতে ছন্দপতন ঘটেছে জনজীবনে৷ অবশ্য, সরকারী অফিসে ছুটি হওয়ায়, অনেকেই ঝড়-বৃষ্টির আমেজ উপভোগ করেছেন৷

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সারা রাজ্যে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৭৫৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ আগামীকালও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে৷ সাথে বৃষ্টিপাতও হবে৷ আজ ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ আগেও দিয়েছিল আবহাওয়া দপ্তর৷ এদিন, ঝড়ের সময় পঞ্চাশের অধিক প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বয়ে গেছে৷

এদিনের ঝড়ে বিভিন্ন স্থানে বাড়িঘর ক্ষতিগ্রস্থ হওয়া, গাছ ভেঙ্গে পড়া এবং এর ফলে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে৷ এদিন, জিরানীয়া মহকুমায় প্রায় ২০টি বাড়ি ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তাছাড়া, আগরতলায় শ্যামলীবাজার এলাকায় তিনটি গাছ ভেঙ্গে পড়ে বিদ্যুতের খুঁটি নষ্ট হয়েছে৷ টাকারজলায় গাছ ভেঙ্গে পড়ে রাস্তা বন্ধ ছিল দীর্ঘক্ষণ৷

এছাড়াও চড়িলামে ভারী বর্ষণে রাস্তা ভেঙ্গে মাটির স্তুপ নীচে  বসতবাড়িতে পড়েছে৷ তাতে, বাড়ির লোকেরা অল্পেতে ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচেছেন৷ গতকালও বৃষ্টির সময় একই ঘটনা ঘটেছিল৷ তাতে, তাঁরা প্রতিবাদে রাস্তা অবরোধ করেছিলেন৷ আজও একই ঘটনা হওয়ায়, তারা পুণরায় রাস্তা অবরোধ করেন৷

এদিকে, ভারী বর্ষণে আগরতলায় বিভিন্ন রাস্তা জলমগ্ণ হয়ে পড়েছিল৷ তাতে যাতায়াতে ভিষণ সমস্যায় পড়তে হয়েছে শহরবাসীকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top