News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকৃত গরীবদের বঞ্চিত রেখেই খোয়াইয়ে উজ্জ্বলা যোজনায় গ্যাস
Image

প্রকৃত গরীবদের বঞ্চিত রেখেই খোয়াইয়ে উজ্জ্বলা যোজনায় গ্যাস

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ এপ্রিল ৷৷ গোটা রাজ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত মহিলাদের সম্মান ও মর্যাদা রক্ষা এবং ধোঁয়া বিহীন পঞ্চায়েত গঠনে শুক্রবার বেনিফিসিয়ারিদের মধ্যে গ্যাস সংযোগ প্রদান করা হয়৷ গোটা রাজ্যের সাথে খোয়াইতেও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিপিএল ভূক্ত পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস বিতনর করা হয়৷ কিন্তু জনমনে প্রশ্ণ প্রথমে কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস এবং এরপর ভারতীয় জনতা পার্টি৷ আজ ১৫ বছর যাবত বিভিন্ন জনসভা, পথসভায় তীব্র আন্দোলন কর্মসূচী গ্রহণ করে আসলেও সঠিক বিপিএল ভোক্তা এখনও নির্ণয় হয়নি৷ যাদের গাড়ি, ব্যবসা, ধানি জমি আছে এবং যারা বামপন্থী তারাই বিপিএল পেয়েছেন৷ সঠিক অর্থে গরীব শ্রমিক বঞ্চিত৷ প্রকৃত গরীব বিপিএল পায়নি৷ সুবিধাভোগিরা পেয়ে যান উজ্জ্বলা যোজনা৷ তাহলে কি পূর্বতন সরকারের বিপিএমল ভোক্তাদের বর্তমান সরকার সিলমোহর দিল৷ তাহলে এতদিনের আন্দোলন এবং প্রকৃত গরীব যারা শামিল হয়েছিল উনাদের মনের আজ কি অবস্থা, ভেবেছেন কি বর্তমান নেতৃত্বরা৷

এদিকে শুক্রবার খোয়াইতে চৌধুরী গ্যাস এজেন্সির উদ্যোগে গণকীস্থিত কথাকলি কমিউনিটি হলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের উদ্বোধন হয়৷ উদ্বোধন করেন সমাজসেবী অমিত রক্ষিত৷ উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা শাসক ড সন্দিপ এন মাহাত্বে, সমাজসেবী মনোজ দাস, খোয়াই চৌধুরী গ্যাস এজেন্সির কর্ণধার দিব্যেন্দু চৌধুরী সহ অন্যানরা৷ খোয়াই ২১নং আসাম রাইফেলর এর সহযোগিতায় ও খোয়ই চৌধুরী গ্যাস এজেন্সির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০০ জন মহিলাকে গ্যাস সংযোগ দেওয়া হয়৷ অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সমাজসেবী অমিত রক্ষিত, দপ্তর ও গ্যাস এজেন্সি সহ বেনিফিসিয়ারি এবং সমাজেসবা মূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার স্বপ্ণটাকে বাস্তবায়িত করারল লক্ষ্যেএগিয়ে আসার আহ্বান জানান৷ অপরদিকে বিধায়ক প্রশান্ত দেববর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশেড মহিলাদের জন্য গৃহীত পরিকল্পনাগুলির প্রশংসা করতে গিয়ে উজ্জ্বলা যোজনাকে অন্যতম বলে অভিমত ব্যাক্ত করেন৷ দেশের চার লক্ষ ছাবিবশ হাজার মহিলাকে আধুনিক সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর গৃহীত কর্মসূচীর ভুয়শী প্রশংসাও করেন৷ পাশাপাশি খোয়াই জেলা শাসক ও সমাহর্তা ড সন্দিপ এন মাহাত্ব্যে বলেন, আগষ্ট ২০১৭ সালে উজ্জ্বলা যোজনার সূচনা হয়েছে৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এর উদ্বোধন করেন৷ বহু মহিলাকে এলপিজি সিলিন্ডার ও গ্যাস কানেকশন প্রদান করেছিলেন৷ কিন্তু এরপর থেকে এই স্কিমেম ঠিকঠাক কাজ হয়নি৷ কিন্তু বর্তমানে পুনরায় এই প্রকল্পে বিশাল সংখ্যায় বেনিফিসিয়ারি গ্যাস সংযোগ পাচ্ছেন দেকতে পেয়ে তিনি খুবই আপ্লুত৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top