News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বজিৎ দত্ত পদত্যাগ করতেই খোয়াইয়ে সিপিএমের ছন্নছাড়া অবস্থা
Image

বিশ্বজিৎ দত্ত পদত্যাগ করতেই খোয়াইয়ে সিপিএমের ছন্নছাড়া অবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ খোয়াইয়ের জেলা সম্পাদক তথা পার্টির প্রবীণ নেতা বিশ্বজিৎ দত্তের পদত্যাগের পর সমগ্র এলাকায় সিপিআইএম ছন্নছাড়া হয়ে পড়েছে৷ সিপিআইএম জেলা কার্যালয় সহ সমস্ত স্তরের পার্টির অফিসগুলিতে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে৷ তবে সমগ্র জেলায় রাজনৈতিক টানাপোড়েন বিরাজ করছে৷
এলাকা সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, বুধবার সিপিআইএম এর সমস্ত পদ থেকে জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্তের ইস্তফা দেওয়ার পর এখন সিপিআইএম চরম সংকটের মধ্যে রয়েছে৷ এখনও জেলা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদটি শূণ্য৷
পার্টির প্রায় সব শীর্ষ নেতাই এখন পাটি কংগ্রেসে যোগ দিতে হায়দরাবাদে রয়েছেন৷ ফলে জেলা সম্পাদক পদে কারোর নাম কবে ঘোষণা করা কবে হবে এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷
এদিকে এলাকা সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ দত্তের পদত্যাগের পর পার্টির জেলা কার্যালয় সহ বিভিন্ন ছোট বড় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে তাঁর সমর্থকরা৷ রাতে পুলিশ বিষয়টি জানতে পেরে বিশ্বজিৎ দত্ত বিরোধী গোষ্ঠীর কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে জেলা কার্যালয়ের তালা ভেঙে পার্টির অফিসে তাদের বসার ব্যবস্থা করে দিয়ে আসে৷
কিন্তু বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনও নেতা কর্মী পার্টি কার্যালয়ে যাননি৷ ফলে পার্টি কার্যালয়গুলিতে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top