News Flash

  • Home
  • Uncategorized
  • কিউবার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মিগেল দিয়াস-কানেল
Image

কিউবার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মিগেল দিয়াস-কানেল

হাভানা, ১৯ এপ্রিল (হি.স.) : ‘কাস্ত্রো’ যুগের অবসান ঘটতে চলেছে কিউবাতে। রাউল কাস্ত্রোর ঘনিষ্ঠ সহযোগী মিগেল দিয়াস-কানেল কিউবার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বলে এমনই সিদ্ধান্ত নিয়েছে দেশের পার্লামেন্ট।
নতুন নেতৃত্ব বাছাইয়ের অধিবেশনে বুধবার কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা ৫৭ বছর বয়সী মিগেলকে প্রেসিডেন্ট পদের একমাত্র প্রার্থী হিসেবে বেছে নেন। দশ বছর ধরে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর অবসর নিচ্ছেন ৮৬ বছর বয়সী রাউল কাস্ত্রো। ২০০৮ সালে ভাই ফিদেল কাস্ত্রোর স্থলাভিষিক্ত হন তিনি।
রাউল প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কিউবার সম্পর্ক গড়ে তা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন দু দেশের সম্পর্কের উন্নতি হচ্ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই সম্পর্কের অবনতি হতে শুরু করে৷ এক দশকের দায়িত্ব পালন শেষে এদিনই মিগেলের কাছে নেতৃত্বের ব্যাটন হস্তান্তর করবেন ৮৬ বছর বয়সী রাউল, যার মাধ্যমে চার দশক পর কিউবার প্রেসিডেন্ট হবেন এমন একজন, যার নামের শেষে ‘কাস্ত্রো’ নেই।
প্রেসিডেন্ট পদ থেকে সরে গেলেও ২০২১ সালের পরবর্তী কংগ্রেস পর্যন্ত কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান পদে থাকবেন রাউল। ফলে সরকার পরিচালনার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বলে ধারণা পর্যবেক্ষকদের। শারীরিক অসুস্থতার জন্য ২০০৮ সালে ভাই ফিদেল দায়িত্ব ছেড়ে দিলে কিউবার প্রেসিডেন্ট হন রাউল। ১৯৫৯ সালের বিপ্লবে মার্কিন মদদপুষ্ট একনায়ক বাতিস্তাকে উৎখাতের পর ফিদেল কাস্ত্রো ক্ষমতায় অাসেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top