News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী
Image

সরকারি বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সকাল সারে দশটায় স-স্ত্রীক পরিবার সহ ড শ্যামা প্রসাদ মুখার্জী সরণি রোডে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে প্রবেশ করেছেন৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর এতদিন তিনি ভাড়া বাড়ীতেই থাকতেন৷ প্রয়োজনীয় সংস্কারের পর আজই মুখ্যমন্ত্রী শ্রীদেব সরকারী বাসভবনে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ করেন৷ সরকারী বাসভবনে প্রবেশের পর হিন্দু শাস্ত্র অনুযায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তাঁর স্ত্রী নিতি দেব পূর্জার্চনা করেন৷ সে সময় মুখ্যমন্ত্রীর মাতা, ছেলে-মেয়ে, আন্তর্জাতিক জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, তাঁর কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড মিলিন্দ রামটেকে, মুখ্যমন্ত্রীর আত্মীয় পরিজন উপস্থিত ছিলেন৷
সংক্ষিপ্ত অনুষ্ঠানে শেষে আজ সারা রাজ্যে স্বচছ ভারত অভিযান কর্মসূচির প্রসঙ্গে সাংবাদিকদের শুধু প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, স্বচ্ছ ভারত মানে ড্রেইন পরিস্কার করা বা ঝাড়ু দেওয়া নয়৷ স্বচছ ভারত মানে স্বচ্ছ মানসিদ্ধকতা তৈরি করা, স্বচ্ছ সরকার তৈরি করা৷ এটাই হচ্ছে মূল বিষয়৷ তিনি বলেন, সমাজে ব্যক্তি যদি মানসিক ভাবে স্বচ্ছ হয় তবে আপনা আপনি সমাজও স্বচ্ছ হয়ে যাবে৷ মুখ্যমন্ত্রী স্বচ্ছ জীবনযাপন অতিবাহিত করার জন্যও সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এদিকে, নতুন রাজভবনের উদ্বোধন করেছেন রাজ্যপাল তথাগত রায়৷নতুন রাজভবনে যাচ্ছেন রাজ্যপাল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top