News Flash

  • Home
  • Uncategorized
  • সমালোচনায় বিদ্ধ করলেও সংবাদপত্রে বিজ্ঞাপন বন্ধ করা হবে না ঃ মুখ্যমন্ত্রী
Image

সমালোচনায় বিদ্ধ করলেও সংবাদপত্রে বিজ্ঞাপন বন্ধ করা হবে না ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ না, আমি রাজ্যবাসীর সঙ্গে গদ্দারী করব না৷ ত্রিপুরাকে উন্নয়নের শিখরে নিয়ে যাব৷ যেসব সংবাদপত্র সরকারের কাজের সমালোচনা করবে, ভুল ত্রুটি ধরিয়ে দেবে সেইসব সংবাদপত্রের বিজ্ঞাপন বন্ধ করা হবে না৷ যা পাচ্ছে সেভাবেই পেয়ে যাবে৷ আমার উপর আস্থা রাখুন, আমি আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না৷ আগরতলা টাউন হলে ‘নর্থইস্ট কালারর্স’ ইংরেজী দৈনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এর আগে, অনুষ্ঠানের বিশেষ অতিথি কলকাতার ‘এই সময়’ পত্রিকার সম্পাদক সুমন চট্টোপাধ্যায় সংবাদপত্র ও সংবাদমাধ্যম নিয়ে ঝাঝালো বক্তব্য তুলে ধরে আমন্ত্রিত অভ্যাগতদের রীতিমতো নাড়িয়ে দিয়েছেন৷ তিনি বলেন, দেশের সংবাদপত্র বা প্রচার মাধ্যমের নববই শতাংশই সরকারী বিজ্ঞাপন নির্ভরতা ছাড়া বেঁচে থাকা দায়৷ আর এই অবস্থায় প্রায় সব সরকারই সংবাদপত্র বা প্রচার মাধ্যমকে কুক্ষিগত করে রাখতে সচেষ্ট হয়৷ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সনিবয়ে এই বিষয়ে অবহিত করে ব্যতিক্রমী পদক্ষেপের জন্য অনুরোধ জানান৷ আর সুমন চট্টোপাধ্যায়ের কথার রেশ টেনেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন সমালোচনায় বিদ্ধ করলেও তাঁর সরকার সংবাদপত্রে বিজ্ঞাপন বন্ধের পথে হাটবে না৷ মুখ্যমন্ত্রী বলেন, আমার সরকারের বয়স প্রায় একমাস৷ আমার রাজনৈতিক জীবন দুই বছর নয় মাস৷ মুখ্যমন্ত্রী বলেন, আমি যে দেশে যে সংসৃকতিতে জন্মগ্রহণ করেছি তা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা৷ ভারতের সভ্যতা ও সংসৃকতি বিশ্বের শ্রেষ্ঠ সভ্যতা৷ এই দেশেই সম্রাট হর্ষবর্ধন, মহামতি অশোক, সন্ন্যাসী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্রের মতো সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন৷ আলোচনায় প্রসঙ্গক্রমে তিনি বলেন, সবাই যদি ইতিবাচক চিন্তা করে তবে সমাজ এমনিতেই বদলে যাবে৷
মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমের উচিত নয় সরকারকে প্রভাবিত করা৷ ত্রিপুরার ৩৭ লক্ষ মানুষকে প্রভাবিত করা উচিত৷ তবেই সরকার সঠিক পথে চলবে৷ তিনি বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে যে কাজ হাতে নিয়েছে তার সব থেকে বড় ক্ষেত্র হলো পর্যটন৷ আমাদের রাজ্যের পর্যটনের সম্ভাবনা সবার কাছে তুলে ধরতে হবে৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন, ব্রিটিশরা ভারতের মানুষকে হয়রান করতে আইপিসির বিভিন্ন ধারা তৈরী করেছিল৷ এগুলির পরিবর্তনের জন্য অনেকেই চিন্তা করেছেন৷ কিন্তু, কেউ হাত লাগাননি৷ জিএসটির কথাও চিন্তা করেছিলেন, কিন্তু চালু করেননি৷ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই আইপিসি ধারায় হাত লাগিয়েছেন, জিএসটি চালু করেছেন৷ তিনি বলেন, সরকারকে মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হয়৷ ত্রিপুরার নতুন সরকার নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে চাইছে৷ নতুন সরকারকে সময় দিতে হবে৷ সরকারের উপর বিশ্বাস রাখতে হবে৷
বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোধ্যায়ের অনবদ্য আলোচনা আমন্ত্রিত অতিথিদের যথেষ্ট নাড়া দেয়৷ তিনি বলেন, কোনও শাসকই সংবাদপত্রের স্বাধীন সমালোচনাকে বরদাস্ত করতে পারে না৷ এই প্রসঙ্গে তিনি তামিলনাড়ুর প্রয়াতা মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রসঙ্গও টেনে আনেন৷ কিভাবে স্বাধীন সংবাদপত্রকে মামলার পর মামলা লাগিয়ে টাইট দিতেন তাও স্মরণ করেন৷ তিনি বলেন, আমাদের সংবিধানে মৌলিক অধিকারে মতপ্রকাশের স্বাধীনতা আছে৷ সংবাদপত্রের স্বাধীনতা নেই৷ আমরা বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে গর্ব করি৷ অথচ আমেরিকায় সংবাদপত্রের যে স্বাধীনতা আছে তার একশ ভাগের এক ভাগ স্বাধীনতাও এই ভারতে নেই৷ বিশ্বের সবচাইতে ক্ষমতাধর হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর বিরুদ্ধে টেলিভিশনের প্রাইম টাইমে, সংবাদপত্রের প্রথম পাতায় কেচ্ছা কেলেংকারী প্রকাশ করা হচ্ছে৷ কোনও হুমকিতেই টলছে না মিডিয়া৷ বিভিন্ন দিক নিয়েও আলোচনা করে প্রবীন এই সাংবাদিক জানিয়ে দেন সংবাদ মাধ্যমই দেশে বিপ্লবের সূচনা করে৷ তার প্রমাণ রয়েছে অনেক৷ ইন্দিরা গান্ধী জরুরী অবস্থা জারী করেও রেহাই পাননি৷ সংবাদ মাধ্যম যে অনেক ক্ষমতা রাখে তার প্রমাণের অভাব নেই৷
আজ দৈনিক সংবাদের প্রাণ পুরুষ প্রয়াত ভূপেন দত্ত ভৌমিকের মর্মর মুর্তি উন্মোচন হয় নতুন নগর ও জগন্নথাবাড়ী রোড অফিসে৷ সন্ধ্যায় আগরতলা টাউন হলে ইংরেজী দৈনিক ‘নর্থ ইস্ট কালার্স’ এর আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বিশেষ অতিথি হিসেবে স্বামী হিতকামানন্দ মহারাজও সংবাদপত্র সম্পর্কে বক্তব্য রাখেন৷ সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে তিলকে তাল করা ও অসত্য মানহানিকর সংবাদ প্রকাশের ও মিডিয়ার ভূমিকার সমালোচনায় মুখর হন তিনি৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বিভাস সাহা৷ ধন্যবাদ জানান ভাইস চেয়ারম্যান সঞ্জয় পাল৷ উল্লেখ্য, নতুন এই ইংরেজী দৈনিকের সম্পাদনার দায়িত্বে রয়েছেন প্রবীন সংবাদিক সঞ্জীব দেব৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top