News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষ্ণসার হরিণ শিকার মামলা : বিদেশে যাওয়ার অনুমতি পেলেন সলমন খান
Image

কৃষ্ণসার হরিণ শিকার মামলা : বিদেশে যাওয়ার অনুমতি পেলেন সলমন খান

যোধপুর, ১৭ এপ্রিল (হি.স.): বিদেশ সফরে যাওয়ার অনুমতি পেলেন বলিউড অভিনেতা সলমন খান| ‘ভাইজান’-কে বিদেশ সফরে যাওয়ার অনুমতি দিয়েছে যোধপুর জেলা ও সেশন আদালত| সূত্রের খবর, আগামী ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত কানাডা, নেপাল এবং আমেরিকা সফরে যাবেন বলিউড অভিনেতা সলমন খান| কৃষ্ণসার হরিণ শিকার মামলায় কিছুদিন আগেই জামিন পেয়েছেন সলমন খান|
এর আগে বিদেশ সফরে যাওয়ার অনুমতি চেয়ে যোধপুর জেলা ও সেশন আদালতের দ্বারস্থ হন সলমন খান| মঙ্গলবার সলমনের আবেদনে সম্মতি জানিয়েছে যোধপুর জেলা ও সেশন আদালত| সূত্রের খবর, আগামী ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত কানাডা, নেপাল এবং আমেরিকা সফরে যেতে পারবেন সল্লু মিঞা| উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের সময় রাজস্থানের যোধপুরের কাঙ্কানি গ্রামে দু’টি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে| সম্প্রতি কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ডের সাজা হয়েছিল বলিউড অভিনেতা সলমন খানের| যোধপুর জেলে পরপর দুই রাত কাটানোর পর ২৫,০০০ টাকার বন্ডে শর্তসাপেক্ষে জামিন পান ভাইজান|

Releated Posts

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top