News Flash

  • Home
  • Uncategorized
  • কাঠুয়া গণধর্ষণকাণ্ডে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ
Image

কাঠুয়া গণধর্ষণকাণ্ডে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ

রাষ্ট্রসঙ্ঘ, ১৪ এপ্রিল (হি.স.) : কাঠুয়া গণধর্ষণকাণ্ডে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস। বিষয়টিকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়ে সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টেফান দুজারিক শুক্রবার জানিয়েছেন, ‘সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে শিশু কন্যাকে খুন এবং ধর্ষণ ঘটনাটি জানার পরে আমি মনে করি প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে বিচারব্যবস্থার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

কাঠুয়া গণধর্ষণকাণ্ড যে সারা দেশের সঙ্গে গোটা বিশ্বেও হিল্লোল তুলেছে রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেলের মন্তব্য থেকেই তা স্পষ্ট। ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের মতো কাঠুয়া ধর্ষণকাণ্ডও আম জনতার মনে অনেক ক্ষোভের সৃষ্টি করেছে। অন্যদিকে ভোটের মুখে এই বিষয়টিকে রাজনীতির রঙ চড়িয়ে ফায়দা তুলতে চাইছে কংগ্রেস। যদিও শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ‘এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না। আমাদের মেয়েরা বিচার পাবেই।’ এদিকে ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বিশেষ তদন্তকারীদল গঠন করা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top