News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার বেঙ্কাইয়া নাইডুর চেম্বারে গিয়ে শপথগ্রহণ করবেন জেটলি
Image

রবিবার বেঙ্কাইয়া নাইডুর চেম্বারে গিয়ে শপথগ্রহণ করবেন জেটলি

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): বিগত কিছু দিন ধরে কিডনি সংক্রান্ত রোডে ভুগছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি| শারীরিক অসুস্থাজনিত কারণে রাজ্যসভার সাংসদ হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া সত্ত্বেও তিনি এখনও পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে শপথগ্রহণ করেননি| এমতাবস্থায় শোনা যাচ্ছে, রবিবার রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুর চেম্বারে গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| তবে, এ বিষয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত বিশদে কিছুই জানানো হয়নি|

বিগত কিছু দিন ধরে কিডনি সংক্রান্ত রোডে ভুগছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| সংক্রমণের আশঙ্কায় তাঁকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেননি চিকিত্সকরা| অবশেষে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| সম্ভবত আগামী সপ্তাহ থেকেই নর্থব্লকে যাওয়া শুরু করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| এমতাবস্থায় সূত্রের খবর, রবিবার, ১৫ এপ্রিল রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুর চেম্বারে গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top