News Flash

  • Home
  • Uncategorized
  • কর্নাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের চারজন সদস্যের
Image

কর্নাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু একই পরিবারের চারজন সদস্যের

বেল্লারি (কর্নাটক), ১৩ এপ্রিল (হি.স.): কর্নাটকের বেল্লারি জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন সদস্য| মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন এক শিশু সহ দু’জন| শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে বেল্লারি জেলায়, ভাগ্যনগর গ্রামের সন্নিকটে সিরাগুপ্পা রোডে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, ড. সন্তোষ (৪৮), তাঁর স্ত্রী ড. অর্চনা (৪২), লক্ষ্মী (৩৭) এবং সিদ্দারামাপ্পা (৪৮)| গুরুতর আহত অবস্থায় এক শিশু সহ দু’জনকে তড়িঘড়ি উদ্ধার করে বিজয়নগর ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (বিআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, ড. সন্তোষের বাড়ি বিদার জেলার ভালকি তালুকের চালাকাপুর গ্রামে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে বেল্লারি শহরে গিয়েছিলেন ড. সন্তোষ| শুক্রবার প্রাইভেট গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি| ভাগ্যনগর গ্রামের সন্নিকটে সিরাগুপ্পা রোডে রাস্তায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ছোট্ট সেতুতে ধাক্কা মারে গাড়িটি| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ড. সন্তোষ ও তাঁর স্ত্রী ড. অর্চনা সহ মোট চারজন| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন এক শিশু সহ মোট দু’জন| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top