News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়ায় গেরুয়াবাহিনীর সন্ত্রাস জারি রয়েছে, অভিযোগ সিপিএমের
Image

জিরানীয়ায় গেরুয়াবাহিনীর সন্ত্রাস জারি রয়েছে, অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস জারি রয়েছে দাবি করে সিপিএম অভিযোগ করেছে তাদের দলীয় সমর্থকদের উপর হামলা হুজ্জতি চালানো হচ্ছে৷ সেই সাথে শ্রমিকদেরও কাজ করতে দেওয়া হচ্ছে না৷ সিপিএমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গেরুয়াবাহিনীর আক্রমণ, সন্ত্রাস এখনও জারি রয়েছে জিরানীয়া মহকুমা এলাকায়৷ ১১ এপ্রিল খয়েরপুর বণিক্য চৌমুহনীতে বিজেপি দুর্বৃত্তরা ২০টি উপর ট্রিপার ও জেসিপি গাড়ী আটকে রাখে৷ গাড়ী গুলি চালানো যাচ্ছে না৷ শ্রমিকরা কর্মহীন৷ গাড়ী চালাতে গেলে এবং শ্রমিকরা কাজ করতে গেলে টাকা দিতে হবে দাবি করছে৷ চূড়ান্ত ভাবেই অবৈধ কাজ করছে দুর্বৃত্তরা৷ জিরানীয়া পূর্ব বড়জলা নোয়াবাড়িতে ১১ই এপ্রিল রাতে কর্মচারী আশিষ দাসের বাড়ীতে হামলা সংগঠিত করা হয়৷ সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি গেরুয়াবাহিনীর এহেন অগনতান্ত্রিক কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ পুলশিকে দুর্বৃত্তদের গ্রেপ্তারে দাবি জানাচ্ছে৷ রাজ্য সরকারকে আইনের শাসন কায়েমে দায়িত্ব পালনে ভূমিকা নিতে আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top