News Flash

  • Home
  • Uncategorized
  • অনলাইনে অভিযোগ দায়ের করার ব্যবস্থা
Image

অনলাইনে অভিযোগ দায়ের করার ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগ শোনার জন্য মুখ্যমন্ত্রী ‘জনতার দরবার’ আয়োজন করেছেন৷ সে অনুযায়ী রাজ্যের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য শুক্রবার সচিবালয়ে আসছেন এবং তাদের অভাব অভিযোগ লিপিবদ্ধ করছেন৷ এখন এই ব্যবস্থা ছাড়াও জনসাধারণ ইচ্ছা করলে যে কোন জায়গা থেকে যেকোন সময়ে তাঁদের অভিযোগ পিজি পোর্টালে অনলাইনে মুখ্যমন্ত্রী বা অন্য কোন দপ্তরের কাছে জানাতে পারবেন৷ এই সুযোগ চবিবশ ঘন্টা চালু থাকবে এবং সরাসরি দায়ের করা অভিযোগের মতোই অনলাইনে প্রাপ্ত অভিযোগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে৷ তবে কিছু কিছু বিষয় রয়েছে সেগুলির ব্যাপারে অনলাইন অভিযোগ প্রযোদ্য হবে না যেমন, যেসব মামলা আদালতে বিচারাধীন রয়েছে কিংবা আদালতের দেওয়া কোন রায়, ব্যক্তিগত ও পারিবারিক কলহ, আরটিআই বিষয়ক ব্যাপার, দেশের আঞ্চলিক সংহতি বা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে বিপন্ন করে এমন বিষয় কোন প্রস্তাব/পরামর্শ ইত্যাদি৷
অনলাইনে অভিযোগ দায়ের করতে হবে প্রথমে পিজি পোর্টাল অর্থাৎ https://pgportal.gov.in এ গিয়ে রেজিষ্টার করতে হবে, তারপর ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে CPGRAMS এ লগ ইন করতে হবে৷ যদি এভাবে অভিযোগ দায়ের করতে কেউ অসফল হন তাহলে নিকটবর্তী ডিএম, এসডিএম, বিডিও অফিস বা কমিউনিটি সার্ভিস সেন্টার (সিএসসি) গিয়ে তাদের সাহায্য নিয়ে অভিযোগ দায়ের করতে পারেন৷ সমস্ত ডিএম, এসডিএম, বিডিওদের সাধারণ মানুষকে প্রয়োজনীয় দলিলপত্র স্ক্যান ও আপলোড করা সহ সমস্ত ধরনের সহয়তা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে৷ কমিউনিসিট সার্ভিস সেন্টারে এজন্য প্রয়োজনীয় পরিষেবার বন্দোবস্ত করার জন্য তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তাকে অনুরোধ করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top