সায়ন্তক চৌধুরী
রাজ্য জুড়ে চলছে যেন রঙের খেলা৷ দীর্ঘ পঁচিশ বছর এ খেলায় ছিল লাল রঙ৷ রাজ্যের একমাত্র রঙ হিসাবে চিহ্ণিত ছিল এ রঙ৷ সিপিএমের পার্টি অফিসগুলো ছিল লাল লাল৷ বিভিন্ন অনুষ্ঠানেও ছিল লালের ছড়াছড়ি৷ রাস্তা ঘাটে উড়েছে লাল পতাকা৷ এ লাল পতাকা যেন ছাড়পত্রের প্রতীক৷ মাথায় লাল পট্টি বেঁধে পুলিশের সামনে হামলা হুজ্জুতি করলেও ছিল সাত খুন মাফ৷ কেননা, হামলাকারীর মাথায় যে লাল কাপড়ের পট্টি বাঁধা৷ লাল মানে রেড সিগন্যাল৷ অত্যন্ত খতরনাক জিনিস৷ তাইতো বাম আমলের পঁচিশ বছর রাজ্যবাসী দেখতো লালের ছড়াছড়ি৷ সিপিএমের মিটিং মিছিলে
দেখেছে লাল পারের সাদা শাড়ি, লাল গেঞ্জি আর লাল টুপি৷ লালে ভরা ছিল সিপিএমের মিছিল৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে লাল ভেবেছিল অষ্টম গড়বে৷ লাল ভাই বোনেদের ধারনাও ছিল তেমন৷ আবার আইতাছি অষ্টম বলে স্লোগানও দিয়েছে লাল পার্টি৷ কিন্তু দিলে কি হবে? তোমাকে বাধবে যে গকুলে বাড়িছে সে এর মত রাজ্যজুড়ে বিজেপি যে ঘুরে দাঁড়াবে তা ঘুনাক্ষরেও ভাবতে পারেনি লাল পার্টি৷ তাইতো তিন মার্চ বিধানসভার ভোটের ফলাফল প্রকাশে অনেক লালের মুখ ফ্যাকাস হয়ে গেল৷ এবং নিমিষে লালের গল্পের যবনিকাপাত ঘটলো৷ উধাও হয়ে গেল লাল৷ কিন্তু রঙ ছাড়াতো রাজ্য চলবে না৷ তাইতো লালের ঘরে লালবাতি জ্বললেও আর এক রঙ মাথা চাড়া দিয়ে উঠলো৷ রাজ্যজুড়ে এখন সেই রঙের দাপট৷ যেসব ক্লাব দীর্ঘ বছর ধরে লাল রঙে ছিল সেইসব ক্লাবে শোভা পাচ্ছে নতুন রঙ৷ অনেকের কপালেও শোভা পাচ্ছে সেই রঙ৷ আবার অনেকের জামা কাপড়েও পরিবর্তন এসেছে৷ বাম আমলে অনেকে লাল পাঞ্জাবী পরে অতি বাম মার্গীয় সাজতে দেখা গেছে৷ এখন কিন্তু আর লাল পাঞ্জাবী দেখা যায় না৷ সেই স্থানে এসেছে সময়ের সাথে তাল মিলিয়ে অন্য রঙের পাঞ্জাবী৷ সেই সাথে এসেছে লাল পারের শাড়ির পরিবর্তে সেই বিশেষ রঙের শাড়ি৷ লাল গেঞ্জির জায়গায় এসেছে সেই বিশেষ রঙের গেঞ্জি৷ তেমনি টুপির রঙও পাল্টে গেল৷
এই রঙ পাল্টানোর খেলায় রাজ্যের এক শ্রেণির লোক মজে আছে৷ এইতো কিছুদিন আগেও যাদের দেখা গিয়েছিল লাল গেঞ্জি পরতে তারা এখন পরছে সেই বিশেষ রঙের গেঞ্জি৷ কিংবা সেই বিশেষ রঙের পাঞ্জাবী পরে গলায় জড়াচ্ছে সেই বিশেষ রঙের উত্তরীয়৷ বলা যেতে পারে লালের পরিবর্তে সেই বিশেষ রঙ রাজ্যের সর্বস্তরে ঘুরছে৷ এই রঙ বর্তমানে এক বিশেষভাবে চিহ্ণিত করা রঙ৷ প্রশ্ণ জাগে, যাদের যখন সেই রঙে রেঙে উঠলো তাদের মনে কি সেই রঙের মহাত্ম্যের এতটুকুও দাগ কাটতে পেরেছে নাকি কার্যসিদ্ধির অছিলায় রঙের খেলায় দোলা?
রাজ্যজুড়ে চলছে রঙের খেলা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















