News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পরিবর্তন হচ্ছে সুকলেরপাঠ্যসূচির , গুরুত্ব পাবে সংসৃকত
Image

রাজ্যে পরিবর্তন হচ্ছে সুকলেরপাঠ্যসূচির , গুরুত্ব পাবে সংসৃকত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ রাজ্যের বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমে ব্যাপক গুণগত পরিবর্তন আনতে চলেছে নতুন সরকার৷ ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পাঠ্যক্রম ও পরীক্ষাপদ্ধতি হুবহু চালু হবে রাজ্যে৷ একইসঙ্গে রাজ্যের নতুন সরকার সংসৃকত শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷
শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়ন করতে চাইছে৷ এ নিয়ে কোনও ধরনের সমঝোতা করতে চাইছে না সরকার৷ শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পাঠ্যক্রম ও পরীক্ষাপদ্ধতি হুবহু রাজ্যে চালু করা হবে৷ অসমে ইতিমধ্যেই তা চালু করা হয়ে গেছে৷ জানা গিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকেই এনসিইআরটি পাঠ্যক্রম অনুসারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা চলবে৷
শিক্ষার গুণমান ও জাতীয় স্তরে ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার জন্য উপযুক্তভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এনসিইআরটি এর পাঠক্রমে রাজ্যের বিষয় অন্তর্ভুক্ত করার সংস্থান রয়েছে ১০ শতাংশ ক্ষেত্রে এই সূচির পরিবর্তন পরিবর্ধন ঘটিয়ে রাজ্যের ঐতিহাসিক, ভৌগলিক এবং অন্যান্য বিষয়গুলোর স্থান দেওয়ার সংস্থান রয়েছে এনসিইআরটি এর নিয়মে৷ রাজ্যেও তাই করা হবে৷
বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সরকারি বিদ্যালয়গুলোকে ক্রমান্বয়ে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হবে৷ একইসঙ্গে রাজ্যে সংসৃকত শিক্ষার ওপর ও গুরুত্ব দেওয়া হবে৷ এখন শুধু সপ্তম ও অষ্টম শ্রেণিতে সংসৃকত ঐচ্ছিক বিষয় হিসেবে আছে৷ তা আরও নিচুস্তর থেকে উপরের স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে৷ একইসঙ্গে রাজ্যে প্রথম ভাষা হিসেবে বাংলা, ককবরক, সংসৃকত, লুসাই ও উর্দু নেওয়ার সংস্থান রয়েছে৷ কিন্তু রাজ্যের বিদায়ী সরকার শিক্ষক নিয়োগ না করে এ সব ক্ষেত্রে শিক্ষার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে৷ বর্তমান সরকার এ সব দূর করবে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷ তাছাড়, শিক্ষা ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি করে গেছে পূবর্তন সরকার৷ কিন্তু বর্তমান সরকার শিক্ষার হাল ফেরাতে বদ্ধপরিকর৷
এদিকে, সমস্ত ভাষার উৎস সংসৃকতকে নিয়ে রাজ্য সরকার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে৷ দপ্তর সূত্রে জানা গিয়েছে, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সংসৃকত বিষয় অন্তর্ভূক্ত করা হবে৷ ১৯৯০ সালের পর রাজ্যে একজনও সংসৃকত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হয়নি৷ ২৫ বছরের বাম জমানায় এই বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষিত ছিল৷ বর্তমানে ১১৭ জন শিক্ষক রয়েছেন সংসৃকত বিষয়ে ছাত্রছাত্রীদের পাঠ দেওয়ার জন্য৷ রাজ্য বামফ্রন্ট সরকার সংসৃকত শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোনওদিন উৎসাহিতও করেনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top