News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা – ঢাকা রুটে চালু হচ্ছে বিমান পরিষেবা
Image

আগরতলা – ঢাকা রুটে চালু হচ্ছে বিমান পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ আগরতলা – ঢাকা রুটে চালু হচ্ছে বিমান পরিষেবা৷ আগরতলা থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে এটাই হবে প্রথম ধাপ৷ নীতি ফোরার্ম নর্থ ইস্টের বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে৷ আগরতলা বিমানবন্দরকে অতিসত্ত্বর আন্তর্জাতিক মানের উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলছে৷ এই প্রকল্পের কাজ শেষ হলেই আন্তর্জাতিক উড়ানের জন্য আগরতলা বিমানবন্দর ছাড়পত্র পাবে৷ নীতি আয়োগের উত্তর পূর্বাঞ্চলীয় বিভাগীয় বৈঠক শেষে ডোনারমন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ণের উত্তরে জানিয়েছেন, আগরতলা থেকে ঢাকায় বিমান চলাচল শুর হবেই৷ এই অঞ্চলের উন্নয়নের জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত করবে৷ বর্তমানে এই লক্ষ্যে কাজ শুরু হয়েছে৷ আগরতলা থেকে ঢাকা বিমান চলাচল এখন শুধু সময়ের অপেক্ষা৷ আর আগরতলা থেকে বাংলাদেশের সঙ্গে রেলে যোগাযোগও অতিসত্ত্বর শুরু হবে৷ তিনি বলেন, বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ আবার ত্রিপুরায় নতুন সরকার এসেছে৷ নতুন দৃষ্টিকোণ নিয়ে উন্নয়নের ধারাও বইতে শুরু করেছে৷ আগরতঞ্ছলা বিমানবন্দরকে অতিসত্ত্বর আন্তর্জাতিক মানের উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলেছে৷ ইতোপূর্বেও ঢাকা ও আগরতলার মধ্যে বিমান চলাচলের বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনায় স্থান পেয়েছে৷ আগরতলায় বিমানবন্দর আন্তর্জাতিক মানের না হওয়ায় তা এখনও শুরু করা সম্ভব হয়নি৷ যদিও ত্রিপুরা থেকে প্রায় প্রতিদিন বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেড যায়াতায় করছে রাজ্যের বেশ কিছু অংশের উদ্যোগপত্রি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top