News Flash

  • Home
  • Uncategorized
  • ভারোত্তলনে রূপো জিতলেন ভারতের প্রদীপ সিং
Image

ভারোত্তলনে রূপো জিতলেন ভারতের প্রদীপ সিং

গোল্ড কোস্ট, ৯ এপ্রিল (হি.স.): কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তলকদের দাপট অব্যহত। চলতি গেমসে বহু পদক ভারোত্তলকেরা জিতেছে। সেই ধারা অক্ষুণ্ণ রেখে সোমবার ভারোত্তলনের ১০৫ কিলোগ্রাম বিভাগে রুপো জিতলেন প্রদীপ সিং। এই বিভাগে ৩৫২ কিলোগ্রাম ভার উত্তোলন করেছেন প্রদীপ। ৩৬০ কিলোগ্রাম ভার উত্তলন করে সোনা জিতেছে সাঁমোয়ার ভারোত্তলক সঃনেলি মাও। ব্রোঞ্জ পদক জিতেছেন ওয়েন বক্সাল। তিনি ৩৫১ কিলোগ্রাম ভার উত্তোলন করেছেন। এই নিয়ে এখনও পর্যন্ত তিনটি রূপোর পদক জিতেছে ভারত।
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী প্রদীপের সঙ্গে কমনওয়েলথ গেমসের ফাইনালে জোর টক্কর হয় সাঁমোয়ার ভারোত্তলক সঃনেলি মাও। এদিন কারারা স্পোটর্স এরিনা-১ ভারোত্তলনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে প্রদীপ প্রথম চেষ্টায় ১৪৮ কিলোগ্রাম ভার উত্তোলন করতে ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয়বারের চেষ্টা তিনি সফল হন। তৃতীবার ১৫২ কিলোগ্রাম ভার উত্তোলন করেন তিনি। অন্যদিকে সঃনেলি মাও তোলেন ১৫৪ কিলোগ্রাম। খেলার পরবর্তী পর্যায় মাও ২০৬ কিলোগ্রাম ওজন তুলতে সক্ষম হলেও ভারতের প্রদীপ ২০৯ কিলোগ্রাম ওজন তুলতে ব্যর্থ হন। ‘ক্লিন এন্ড জার্ক’-এর সময় সঃনেলি মাও যখন ২১১ কিলোগ্রাম ওজন তুলতে ব্যর্থ হয়েছিল। ঠিক সেই সময় প্রদীপের কাছে একটা সুযোগ এসেছিল সোনা জেতার। কিন্তু ২১১ কিলোগ্রাম ওজন তুলতে ব্যর্থ হয় প্রদীপ। ফলে সোনা জিতে যায় সঃনেলি মাও।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top