News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সিরিয়ায় রাসায়নিক বিষক্রিয়ায় ৭০ জনের মৃত্যু
Image

ফের সিরিয়ায় রাসায়নিক বিষক্রিয়ায় ৭০ জনের মৃত্যু

দামাস্কাস, ৮ এপ্রিল (হি.স.) : ফের সিরিয়ায় রাসায়নিক বিষক্রিয়ায় ৭০ জনের মৃত্যুর খবর রবিবার প্রকাশ্যে এসেছে| শনিবার ঘৌটার পূর্বাংশে ডৌমা শহরে রাসায়নিক হামলা চালায় সিরিয়া সেনা। একটি স্বেচ্ছাসেবী ত্রাণ সংস্থার দাবি প্রথমে একটি ক্লোরিন বোমা হাসপাতাল লক্ষ্য করে ছোড়া হয়। সেখানে মারা যান ৬ জন। স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা ‘হোয়াইট হেলমেট’ এই সংক্রান্ত একটি ট্যুইট করে জানায় নার্ভ এজেন্ট সহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক সম্বলিত বোমা হাসপাতাল লাগোয়া বহুতল লক্ষ্য করে ছোড়ে সেনাবাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ বেসরকারি বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির দাবি মৃতের সংখ্যা শতাধিক৷ যদিও, সিরিয়া সরকার রাসায়নিক হামলার এই অভিযোগকে “অতিরঞ্জন” বলে দাবী করেছে। আমেরিকার স্বরাষ্ট্র দফতর বিবৃতি দিয়ে বলেছে, নিজেদের নাগরিকদের ওপরেই রাসায়নিক হামলার ইতিহাস আছে সিরিয়া সেনার। এভাবে রাসায়নিক হামলায় সিরিয়াকে মদত দেওয়ার পিছনে রাশিয়াকেই দায়ী করেছে ট্রাম্প সরকার। অন্যদিকে, ব্রিটেনের বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করেছে৷ তারা এই ঘটনার পেছনে রাশিয়ার দিকেই অভিযোগের আঙুল তুলেছে| ব্রিটেন বলেছে, অগণিত সিরিয়ানদের ওপর রাসায়নিক হামলা করার দায় রাশিয়াকে নিতে হবে। যদিও সব অভিযোগ অস্বীকার করে বাশার আল আসাদের সরকারের তরফে পাল্টা দাবি করা হয়েছে, সব জায়গা থেকে দখল চলে যাওয়ার জন্য আতঙ্কিত হয়ে পড়ে ভুয়ো খবর ছড়াচ্ছে বিক্ষোভকারীরা। ‌অন্যদিকে, সরকার বিরোধী ঘৌতা মিডিয়া সেন্টার টুইট করেছে যে এক হাজারের বেশী মানুষ এই রাসায়নিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছে একটি বড় ড্রামে করে একটি বোমা ফেলা হয় হেলিকপ্টার থেকে৷ ওই ড্রামে বিষাক্ত রাসায়নিক সারিন ছিল বলে জানা গিয়েছে৷ যদিও হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ার ওপর নজর রাখা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top