News Flash

  • Home
  • Uncategorized
  • সুবিচারের আশায় যোগী আদিত্য নাথের বাসভবনের বাইরে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা
Image

সুবিচারের আশায় যোগী আদিত্য নাথের বাসভবনের বাইরে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা

লখনউ, ৮ এপ্রিল (হি.স.) : সুবিচারের আশায় লখনউয়ে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের বাসভবনের বাইরে রবিবার স্বপরিবারে আত্মহত্যা করার চেষ্টা করে এক মহিলা| নিজের ওপর হয়ে যাওয়া অশালীন আচরণের প্রতিবাদ করতেই এই পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন ওই মহিলা| উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনে ঐ মহিলা । জানা গেছে অভিযুক্ত বিধায়ক ও তার কয়েকজন সঙ্গী মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছে | মহিলার পরিবারের এখন দাবি একটাই সুবিচার। মনে করা হচ্ছে নিজের ওপর হয়ে যাওয়া অন্যায়ের উপযুক্ত শাস্তি যাতে অভিযুক্তরা পায় সেই জন্যই মহিলার এই পদক্ষেপ নিয়েছেন ওই মহিলা| জানা গেছে এদিন সেই মহিলা পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে আত্মহত্যা করার চেষ্টা করে। মহিলাকে আটকাবার পরে জানা যায় বিজেপি বিধায়ক ও তার সঙ্গীরা ঐ মহিলার সঙ্গে অশালীন আচরণ করে। এদিন আত্মহত্যার হাত থেকে ঐ মহিলাকে কোনও ভাবে রক্ষা করা সম্ভব হয় ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top