News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মুখ্যমন্ত্রী জানালেন চাকুরী দেয়া উন্নয়নের মাপকাঠি নয়, চাই শিল্প কারখানা
Image

ফের মুখ্যমন্ত্রী জানালেন চাকুরী দেয়া উন্নয়নের মাপকাঠি নয়, চাই শিল্প কারখানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ এবং এ রাজ্যের যুবক-যুবতীদের কর্মদক্ষতা কাজে লাগিয়ে ত্রিপুরাকে উন্নয়নের দিক দিয়ে একটি মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার উপর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গুরুত্বারোপ করেছেন৷ তিনি আজ সকালে প্রজ্ঞাভবনের ১নং হলে রাজ্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ( পি এম কে ভি ওয়াই)-র আওতায় দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের আনুষ্ঠানিক সূচনা করে বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাতেই প্রথম এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়৷ তিনি বলেন, যোগাযোগ পরিকাঠামোর মূল ভিত্তি হচ্ছে সড়ক পথ, জল পথ ও বিমান পথ৷ কিন্তু ত্রিপুরাতে মূলত ঃ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে সড়ক পথকে ভিত্তি করে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাস্তা তৈরী করার জন্য ত্রিপুরায় পাথরের অভাব থাকায় ইটের উপর নির্ভরশীল হতে হয়৷ যা মাটি দিয়ে তৈরী হয়৷ রাজ্যের ইট ভাট্টাগুলিতে দক্ষ আগুন মিস্ত্রি না থাকায় ইট ভাট্টাগুলিতে রাজ্যের বাইরে থেকে বেশি টাকা মজুরী দিয়ে দক্ষ কারিগর আনতে হচ্ছে৷ রাজ্যে ৩৫০ টির মতো ইট ভাট্টা থাকা সত্ত্বেও এর সুফল তেমন ভাবে পাওয়া যাচেছ না৷ যে অঞ্চলে ইট ভাট্টা স্থাপিত হয়েছে সেখানকার স্থানীয় লোকেরা যাতে আগুন মিস্ত্রির কাজটা দক্ষতার সাথে রপ্ত করতে পারেন তার উপর মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন৷

শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীন দক্ষতা উন্নয়ন দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকারী চাকরি কোনও দেশের বা রাজ্যের উন্নয়নের মাপকাঠি নির্ধারণ করতে পারে না৷ রাজ্যের উন্নয়নের মাপকাঠি নির্ধারণ করবে ছোট শিল্প, শিল্প কারখানা, কর্মদক্ষতার উন্নয়নে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইজরায়েল আয়তনের দিক দিয়ে বিশ্বমানচিত্রে অনেক ছোট হলেও এ দেশগুলি উন্নতশীল দেশের নিরিখে চরম শিখরে রয়েছে৷ দেশ স্বাধীন হওয়ার সময় জাতির জনক মহাত্মা গান্ধী গ্রাম উন্নয়ন, কুটির শিল্প উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন৷ কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তখনকার সময়ের সরকার জোর দিয়েছিলো বড় শিল্প কারখানা গড়ে তোলার ওপর৷ কিন্তু দক্ষতার অভাবে ভারতবাসী সেই শিল্প কারখানার কর্মসংস্থানের সুযোগ পেলোনা৷ যার ফলে ভারতের বাইরে থেকে দক্ষ কারিগর এনে সেই কারখানা চালানো হতো৷ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে রোজগার এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা এগিয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷ ভবিষ্যতে রাজ্যে যে সমস্ত শিল্প কারখানা গড়ে উঠবে তাতে এ রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থান যাতে হয় সেই জন্য তাদের আগে থেকেই সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের সচিবকে বলেন৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন৷ স্বাগত বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু৷ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা এস প্রভু৷ অনুষ্ঠানে সমস্ত অংশগ্রহণকারী যুবক – যুবতীদের দক্ষতার উন্নয়নের উপর শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এছাড়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একটি নিউজলেটার উন্মোচন করেন এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের হাতে শংসাপত্রও তুলে দেন৷ বিভিন্ন সেক্টর স্কীল কাউন্সিলের সাথে রাজ্য সরকারের মৌ স্বাক্ষর কর্মসূচিও অনুষ্ঠিত হয়৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার স্টেট কম্পোনেন্ট কর্মসূচি রূপায়ণে দক্ষতা উন্নয়ন দপ্তর বর্তমানে স্বীকৃতি প্রাপ্ত ১৩টি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে ১৮৩০ জন যুবক যুবতীদের ১৩ টি সেক্টরে প্রশিক্ষণ দেবেন৷ প্রথম অবস্থায় রাজ্যের ৫টি জেলায় এই কর্মসূচি শুরু হচ্ছে৷ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় ২০২০ সাল পর্যন্ত ত্রিপুরায় ১ লক্ষ ১৬ হাজার ১২৩ জন যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এর মধ্যে ৩৭ হাজার ৬২ জন যুবক যুবতীদের রাজ্য সরকার সেন্ট্রালি স্পনসর্ড স্টেট ম্যানেজমেন্ট কম্পোনেন্ট (সি এস এস এম)-এর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top