News Flash

  • Home
  • Uncategorized
  • কিশোরীর রহস্যমৃত্যু, কবর থেকে তুলে এনে ময়নাতদন্ত
Image

কিশোরীর রহস্যমৃত্যু, কবর থেকে তুলে এনে ময়নাতদন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ কিশোরীর মৃতদেহ কবর থেকে তুলে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ৷ এই ঘটনায় সিধাই থানাধীন ব্রজবিনোদিনি চা বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

জানা গেছে, গত ১ এপ্রিল সিধাই থানাধীন ব্রজবিনোদিনি চা বাগান এলাকায় ১৭ বছরের এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু৷ সংখ্যালঘু পরিবারের ওই কিশোরীর মৃত্যুর ঘটনা কেউ জেনে ফেলার আগেই তার মৃতদেহ কবর দেওয়া হয়৷ শুক্রবার সিধাই থানার পুলিশ ঘটনা সম্পর্কে অবগত হয়৷ সঙ্গে সঙ্গে কবর থেকে তুলে ওই কিশোরীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ ধারণা করা হচ্ছে, ওই কিশোরীর মৃত্যু অস্বাভাবিক নয়৷ তাকে খুন করে প্রমান লোপাটের উদ্দেশ্যেই তার দেহ কবর দেওয়া হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top