News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্য নিয়ে মুখ খুলছেন না মন্ত্রী এন সি দেববর্মা, তোপ আইপিএফটি তিপ্রাহার
Image

পৃথক রাজ্য নিয়ে মুখ খুলছেন না মন্ত্রী এন সি দেববর্মা, তোপ আইপিএফটি তিপ্রাহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ আইপিএফটির তিপ্রাহা গোষ্ঠী আবার দলের এন সি গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দাগল৷ পৃথক রাজ্য ইস্যুতে

শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে আইপিএফটি তিপ্রাহার নেতৃবৃন্দ৷ ছবি নিজস্ব৷

আইপিএফটির এন সি গোষ্ঠীর অবস্থান স্পষ্ট করার দাবি জানালো তিপ্রাহা গোষ্ঠী৷

আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠীর সভাপতি বুধু দেববর্মা বলেন, বিজেপির সঙ্গে গিয়ে আইপিএফটির এন সি গোষ্ঠী ক্ষমতায় এসেছে৷ এন সি দেববর্মা এখন মন্ত্রী কিন্তু মন্ত্রী হয়ে তিনি পৃথক রাজ্য ইস্যুতে কোন মতামতই রাখছেন না৷ এমনকি সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এন সি দেববর্মাকে সঙ্গে বসিয়ে বলছেন রাজ্যে পৃথক রাজ্য এখন আর কোন ইস্যুই না৷ কিন্তু এন সি দেববর্মা এই বিষয়ে কিছু বলছেন না৷

তিনি বলেন, গুরুত্বপূর্ণ দুটি বিভাগের মন্ত্রী হয়েছেন এন সি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া৷ আইপিএফটি অবিভক্ত থাকাকালীন সময়ে রাজ্য সরকারের কাছে দাবি ছিল এডিসি গঠনের পর যে ১৩,৮৬৪ অনুপজাতি পরিবারকে এডিসি এলাকায় বসবাসের অধিকার দেওয়া হয়েছিল তাদের সরিয়ে নিতে৷ একেই সঙ্গে বনাধিকার আইনে পাট্টা বণ্টনে ৩১ হাজার অনুপজাতিদের আবেদনও খারিজ করার দাবী করা হয়েছিল৷ এখন এি দাবী পূরণ করা হোক৷

বুধু দেববর্মা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যথেষ্ট উপজাতি প্রেমী৷ তাই তার কাছে আবেদন থাকবে তিনি যেন আগরতলায় উপজাতি ব্যবসায়ীদের জন্য একটি বাজার শেড করে দেন৷ যারা পাহাড়ি এলাকা থেকে আগরতলা এসে ব্যবসা করেন তাদের জন্য এটি খুব সুবিধাজনক হবে৷ প্রসঙ্গত, আইপিএফটি এন সি গোষ্ঠী নির্বাচনের আগে পর্যন্ত পৃথক রাজ্যের দাবীতে সরব ছিল৷ বিজেপির সাথে জোটের পর এই দাবী নিয়ে ততটা সক্রিয় নয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top