News Flash

  • Home
  • Uncategorized
  • শুক্রবার নয়, সলমনের জামিনের আবেদনের শুনানি শনিবার
Image

শুক্রবার নয়, সলমনের জামিনের আবেদনের শুনানি শনিবার

যোধপুর, ৬ এপ্রিল (হি.স.): শুক্রবার নয়, সলমন খানের জামিনের আবেদনের শুনানি হবে শনিবার, ৭ এপ্রিল| অর্থাত্ শুক্রবার রাতেও যোধপুর সেন্ট্রাল জেলেই কাটাতে হবে সল্লু মিঞাকে| আদালত সূত্রের খবর, শুক্রবার জামিনের ফয়সালা হবে না, তাই শুনানি হবে শনিবার| ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের সময় যোধপুরে ছিলেন সলমন খান, সৈইফ আলি খান, সোনালি বেন্দ্রে, তাব্বু ও নীলম| অভিনেতাদের বিরুদ্ধে ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবরের মধ্যবর্তী রাতে যোধপুরের কাঙ্কানি গ্রামে দু’টি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল| সলমনের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের অন্তর্গত ৫১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছিল| বৃহস্পতিবার ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় রায় ঘোষণা করেন যোধপুর জেলা প্রিসাইডিং আধিকারিক দেলকুমার খাত্রি| কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলিউড অভিনেতা সলমন খানকে| বৃহস্পতিবার বিকেলেই যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় ভাইজানকে|
সলমন খানের জামিনের আবেদনের শুনানির জন্য শুক্রবার সকালেই যোধপুর দায়রা আদালতে পৌঁছে যান সলমনের আইনজীবী মহেশ ভোরা| কিন্তু, সলমনের জামিনের আবেদনে রায়দান স্থগিত রাখে আদালত| সলমনের আইনজীবী জানিয়েছেন, মামলা সংক্রান্ত যাবতীয় নথিপত্র তলব করেন বিচারপতি| এই কারণে তিনি মোট ৫১ পাতার জামিনের আবেদন আদালতে জমা দেন| সব কাগজপত্র খুঁটিয়ে দেখতে সময় লাগবে বলে আদালত শনিবার পর্যন্ত শুনানির জেরে রায়দান স্থগিত রেখেছে| অর্থাত্ সলমন খানকে আরও একরাত জেলে কাটাতে হবে|
এদিকে, জেলে গিয়ে প্রথম রাতটা না খেয়েই কাটালেন সল্লু মিঞা| জেলের খাবার মুখে তোলেননি মহাতারকা| যোধপুর সেন্ট্রাল জেলের ১০৬ নম্বর কয়েদি সলমনকে রাতে অন্যান্য বন্দিদের মতোই রুটি, ডাল এবং তরকারি খেতে দেওয়া হয়| কিন্তু, সলমন তা খাননি| তিনি বাইরে থেকে কোনও খাবার আনাননি| রাতে ঘুমানোর জন্য সলমনকে সাধারণ একটি চৌকি, একটি তোষক এবং কুলার দেওয়া হয়|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top