News Flash

  • Home
  • Uncategorized
  • ইম্ফল বিমানবন্দরে যাত্রীর কাছে উদ্ধার পাঁচ লক্ষ টাকার সোনার বোতাম, ধৃত উত্তর প্রদেশের বাসিন্দা
Image

ইম্ফল বিমানবন্দরে যাত্রীর কাছে উদ্ধার পাঁচ লক্ষ টাকার সোনার বোতাম, ধৃত উত্তর প্রদেশের বাসিন্দা

ইম্ফল (মণিপুর), ৪ এপ্রিল (হি.স.): ইম্ফল বিমানবন্দরে এক বিমান যাত্রীর কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনার বোতাম উদ্ধার করলেন নিরাপত্তা আধিকারিকরা| সোনার বোতাম তৈরি করে তা পাচারের নয়া কৌশল ভেস্তে দিয়েছেন নিরাপত্তা আধিকারিকরা|এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা প্রদীপ কুমার নামে একজন বিমান যাত্রীকে।

বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার ইম্ফল বিমানবন্দরে কলকাতাগামী ইন্ডিগো উড়ান ধরতে সিকিউরিটি চেকিঙে আসেন প্রদীপ কুমার নামে ওই বিমান যাত্রী। তার শরীর এবং হ্যান্ডব্যাগে তল্লাশি চালিয়ে সোনা দিয়ে তৈরি ১২০টি বোতাম বাজেয়াপ্ত করেন নিরাপত্তকর্মীরা। ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে| বাজেয়াপ্তকৃত একেকটি বোতাম ১.৫ গ্রাম সোনা দিয়ে তৈরি করা হয়েছে। সেই হিসাবে ১.৫ গ্রামের ১০২টি বোতামে ১৮০ গ্রাম সোনা রয়েছে। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিতে প্রত্যেকটি সোনার বোতামে রুপোর প্রলেপ ছিল। উদ্ধারকৃত স্বর্ণ-বোতামের বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হবে বলে জানানো হয়েছে। ধৃত সোনা পাচারকারী প্রদীপ কুমারকে কেন্দ্রীয় কাস্টমস দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে, সোমবার মণিপুরের মায়ানমার সীমান্ত ইমফল-মোরে সড়কে আসাম রইফেলস-এর অভিযানে উদ্ধার হয়েছিল ১৬ কোটি টাকার ড্রাগস।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top