News Flash

Image

যান দুর্ঘটনায় আহত ছয়জন

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩ এপ্রিল৷৷ আবারও যান দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক ব্যক্তি৷ গতকাল সন্ধ্যা বেলা উত্তরের কদমতলা থানাধীন কদমতলা আর ডি ব্লক এর সামনে ঘটে এক ভয়াবহ পথ দুর্ঘটনা৷ টিআর০৫-২৫৯৬ নম্বরের একটি খালি যাত্রীবাহী অটো খুব দ্রুত গতিতে প্রেমতলা থেকে কদমতলার দিকে আসছিল৷ অপরদিকে থেকে কদমতলা বাজার থেকে ৬ জন যাত্রী নিয়ে টিআর০৫-২৬১১ নম্বরের যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়৷ এই সংঘর্ষ হয় কদমতলা আর ডি ব্লক এর সামনেই৷ একটি বাঁকের মধ্যে ঘটে এই ভয়ংকর পথ দুর্ঘটনা৷ মূলত অসাবধনাতার ফলেই দুর্ঘটনা৷ ফলে কদমতলা থেকে ৬ জন যাত্রী নিয়ে যাওয়া অটোটির মধ্যে থাকা সকল যাত্রী অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হন৷ তবে এমাদ উদ্দিন নামের এক যাত্রী গুরুত্বর ভাবে আঘাত প্রাপ্ত হন৷ জানা গেছে উনার ডান হাত দু-টুকরো হয়ে গেছে এমনকি মাথায়ও মারাত্মক ভাবে আঘাত পেয়েছেন৷ আরও জানা যায় গুরুতর ভাবে আহত এমাদ উদ্দিনের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার কাঠালতলি এলাকায়৷ এদিকে দুর্ঘটনা সংঘঠিত হওয়ার পর স্থানীয় জনগন একটি গাড়ি দিয়ে কদমতলা হাসপাতালে নিয়ে যায়৷ পরে গুরুতর ভাবে আহত এমাদ উদ্দিনকে বহিঃরাজ্যে নিয়ে যান উনার আত্মীয় পরিজন৷ অপরদিকে ঘটনাস্থল থেকে কদমতলা থানার পুলিশ দুটি অটো এবং চালক অজয় মালাকার ও সেলিম উদ্দিনকে কদমতলা থানায় নিয়ে আসেন৷ পুলিশ সূত্রে জানা যায়, অটোচালক মদ্যপান করে দ্রুত গতিতে অটোটি চালাচ্ছিল৷ এই ঘটনার পর গোটা এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top